আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

রাহুল গান্ধী আটক

রাহুল গান্ধী আটক

ভারতের বিরোধীদলীয় নেতা ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার (২৬ জুলাই) দেশটির রাজধানীতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করার সময় তাকে আটক করা হয়েছে। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জিএসটির প্রতিবাদে নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনের সামনের রাস্তায় কঠোর নিরাপত্তা থাকার পরও সেখানে বসে বিক্ষোভ শুরু করেন রাহুল গান্ধী। তার সঙ্গে কংগ্রেসের আরও অনেক আইনপ্রণেতা ও দলীয় কর্মীরা ছিলেন। প্রায় ৩০ মিনিট অবস্থানের পর তাকে আটক করে একটি গাড়িতে তুলেছে পুলিশ।

এ সময় রাহুল গান্ধী চিৎকার করে বলেন, ‘ভারত একটি পুলিশি রাষ্ট্র। মোদি হলেন রাজা।’ এর আগে রাস্তায় বসে বিক্ষোভ করার সময় তিনি বলেন, ‘আমি গ্রেফতারকে ভয় পাই না। আমি দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্বের প্রতিবাদ এবং সাধারণ মানুষের কণ্ঠ হয়ে কথা বলছি।’

এদিকে, শহরের অন্যপ্রান্তে জাতীয় হেরাল্ড মামলায় ইডি অফিসে রাহুল গান্ধীর মা ও কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে কন্যা প্রিয়াঙ্কা গান্ধীও রয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত