আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

নারীদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণ বন্ধ করল তালেবান

নারীদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণ বন্ধ করল তালেবান

আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে এখন আর কোনো নারী শিক্ষাগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছে বর্তমান শাসনভার গ্রহণ করা তালেবান। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। আফগান বিশ্ববিদ্যালয়ে নারীদের প্রবেশাধিকার বন্ধ করেছে তালেবান সরকার। ইতোমধ্যে সেগুলোতে নারী শিক্ষা কার্যক্রম নিষিদ্ধ করে চিঠি ইস্যু করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। গত বছর ১৫ আগস্ট আশরাফ গনিকে হটিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে তালেবান। এসেই হাইস্কুলে মেয়েদের শিক্ষা নিষিদ্ধ করে তারা। এবার বন্ধ করল নারীদের উচ্চশিক্ষা।

তিন মাস আগে আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়। অবশ্য তাতে অংশ নেওয়ার সুযোগ পান নারীরা। তবে সেই সময় তালেবান জানায়, উদ্ভিদবিদ্যা, ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, কৃষি বিষয় ও সাংবাদিকতায় উচ্চশিক্ষা নিতে পারবেন না তারা।দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পরই বিশ্ববিদ্যালয়ে নারী ও পুরুষদের আলাদ শ্রেণিকক্ষের ব্যবস্থা করে তালেবান। এ ছাড়া নারী শিক্ষার্থীদের কেবল নারী শিক্ষকরা পাঠদান দিতে পারবেন বলে নিয়ম জারি করে তারা।

তবে বিশ্ববিদ্যালয়ে নারীদের প্রবেশ ও শিক্ষা কার্যক্রম নিষিদ্ধ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, নারী শক্তিকে ভয় পায় তালেবান। তাদের উজ্জ্বল ভবিষ্যতের সঙ্গে সংযোগ তৈরিকারী সেতু ধ্বংস করে দিয়েছে তারা।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত