আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

সম্পর্ক জোরদারে যৌথ মহড়ায় চীন ও রাশিয়া

সম্পর্ক জোরদারে যৌথ মহড়ায় চীন ও রাশিয়া

পূর্ব চীন সাগরে আজ বুধবার শুরু হচ্ছে চীন ও রাশিয়ার মধ্যে যৌথ নৌ মহড়া। চীনের বিশ্বাস, সপ্তাহব্যাপী এ মহড়া মস্কো ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক 'আরও গভীর' করবে। গত সোমবার চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। খবর আলজাজিরার।

চীনের সাংহাই প্রদেশের ঝেজিয়াং উপকূলে সাগরে এ মহড়া আজ শুরু হয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথভাবে সাগরে নিরাপত্তা হুমকি মোকাবিলা করতে দুই দেশের সামর্থ্যকে তুলে ধরবে এ মহড়া। এতে চীন-রাশিয়ার কৌশলগত সম্পর্ক আরও বেশি জোরদার হবে। এ নিয়ে সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ায় তাদের ভারিয়াগ মিসাইল ক্রুজার, মার্শাল শাপোশনিকভ ডেসট্রয়ার এবং আরও দুটি জাহাজ অংশ নেবে। তারা জানায়, চীনের পক্ষ থেকে বেশ কয়েকটি যুদ্ধজাহাজ অংশ নেবে। থাকবে একটি সাবমেরিনও। এ ছাড়া দুই দেশের সামরিক বিমানও মহড়ায় অংশ নেবে। তবে সামরিক বাহিনীর কোন কোন ইউনিট মহড়ায় অংশ নেবে, চীন তা জানায়নি।

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন। নানা ইস্যুতে দুটি দেশকে একে অপরের পাশে থাকতে দেখা যায়। ইউক্রেন আগ্রাসনের পর বিশ্বের অনেক দেশ রাশিয়ার সমালোচনা করলেও বিরত থেকেছে চীন। তবে তারা এ আগ্রাসনকে সমর্থনও করেনি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত