আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

নাইজেরিয়াকে ২০টি ব্রোঞ্জ মূর্তি ফিরিয়ে দিল জার্মানি

নাইজেরিয়াকে ২০টি ব্রোঞ্জ মূর্তি ফিরিয়ে দিল জার্মানি

নাইজেরিয়ায় রীতিমতো অনুষ্ঠান করে ২০টি ব্রোঞ্জ মূর্তি ফেরত দিয়েছে জার্মানি। বেনিন ব্রোঞ্জ নামে পরিচিত মূর্তিগুলো আগামী বছর নাইজেরিয়ার জাদুঘরে প্রদর্শন করা হবে।

১৮৯৭ সালে যুক্তরাজ্যের ঔপনিবেশিক শাসনামলে নাইজেরিয়া থেকে প্রায় এক হাজার ১৩০টি বেনিন ব্রোঞ্জ মূর্তি লুট হয়েছিল। সেগুলো কিনেছিল জার্মানি। মূর্তিগুলো আছে জার্মানির বিভিন্ন শহরের জাদুঘরে। সেগুলো ধীরে ধীরে ফেরত দেওয়া হবে বলে জার্মান প্রশাসন জানিয়েছে। খবর- জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) মূর্তি ফেরত দেওয়ার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক। তিনি বলেন, মূর্তিগুলো যাদের, তাদেরকে ফেরত দিতে পেরে আমরা খুশি। আমরা মূর্তি কেনার ভুল শুধরে নেওয়ার চেষ্টা করছি। তিনি আরও বলেন, এগুলো নিছক মূর্তি নয়, সংস্কৃতির অঙ্গও। নাইজেরিয়ার ইতিহাস জড়িয়ে আছে এই মূর্তিগুলোর সঙ্গে।

জার্মান সংস্কৃতিমন্ত্রী ক্লডিয়া রথও মূর্তি ফেরত দেওয়া উপলক্ষে নাইজেরিয়ায় গেছেন। তিনি জানান, বাকি মূর্তিগুলো ফেরত দেওয়া হবে। নাইজেরিয়ার তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আলহাজি লাই মোহাম্মদ জানান, মূর্তিগুলো ফেরত পাওয়া যাবে ভাবাই হয়নি। জার্মানিকে ধন্যবাদ। ২০২৩ সালের গোড়ায় নাইজেরিয়ার জাদুঘরে এই মূর্তিগুলো প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন জাদুঘরের প্রধান।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত