আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

২০২০ সালে কোনো কর দেননি ট্রাম্প

২০২০ সালে কোনো কর দেননি ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের একটি কমিটি দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েক বছরের আয়কর রিটার্ন প্রকাশ করেছে। স্থানীয় সময় মঙ্গলবার প্রকাশিত ওই রিটার্নের তথ্য অনুযায়ী, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম তিন বছর ১১ লাখ ডলার আয়কর দিয়েছেন। তবে ২০২০ সালে তিনি কোনো করই দেননি। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।

এদিন আয়কর রিটার্নের তথ্য প্রকাশ্যে আনতে মার্কিন প্রতিনিধি পরিষদের করসংক্রান্ত দ্য ওয়েজ অ্যান্ড মিনস কমিটি গত মঙ্গলবার রুদ্ধদ্বার কক্ষে এ ভোটাভুটি করে। এতে ২৪-১৬ ভোটে রিটার্ন প্রকাশ্যে আনতে সম্মত হয় কমিটি। গত নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে জয়ী হওয়ায় জানুয়ারিতেই প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে যাবে। তারা এ ভোটের সমালোচনা করে এটাকে 'বিভাজন' বলে মন্তব্য করেছে।

এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন টেপাস থেকে নির্বাচিত রিপাবলিকান দলের প্রতিনিধি কেবিন ব্র্যাডি। এ ভোটের কারণে কংগ্রেসে পাল্টাপাল্টি নানা পদক্ষেপ আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। আয়করের রিটার্ন সামনে আসায় অধিকতর তদন্তের মুখে পড়বেন ট্রাম্প। বিতর্কিত এ রিপাবলিকান আগামী ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ইচ্ছাও প্রকাশ করেছেন। অবশ্য তাঁর নিজ দলের ভেতরেই এ সিদ্ধান্তের বিরোধিতাকারী আছেন।

এর আগে ২০২০ সালে গোপনে দ্য নিউইয়র্ক টাইমসের হাতে আসে ট্রাম্পের আয়কর রিটার্নের একটি কপি। তখন ১৮ বছরের তথ্য তুলে ধরে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে দৈনিকটি। এতে দেখা যায়, ট্রাম্প ওই সময়ের মধ্যে ১০ বছরই আয়কর দেননি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত