আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ভারতে চালু হচ্ছে নাকে দেওয়া করোনার টিকা

ভারতে চালু হচ্ছে নাকে দেওয়া করোনার টিকা

চীনে করোনাভাইরাসের প্রকোপ আবারও বেড়ে যাওয়ায় ব্যাপক সতর্ক অবস্থানে ভারত। আজ শুক্রবার থেকে ভারতে ইন্ট্রা-ন্যাজাল (নাকে দেওয়া করোনার টিকা) চালু হচ্ছে। বুস্টার ডোজ হিসেবে এই টিকার অনুমোদন দিয়েছে ভারত সরকার। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভারত বায়োটেকের ইনকোভ্যাক নামের টিকা শুরুতে ভারতের বেসরকারি হাসপাতালগুলোতে ১৮ বছরের বেশি বয়সের মানুষজনকে দেওয়া হবে। এদিকে ভারতের লোকজনকে করোনা সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবার কোভিড পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতজুড়ে করোনার নমুনা পরীক্ষা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন এবং সবাইকে মাস্ক পরারও পরামর্শ দিয়েছন।

চীনে করোনার নতুন বৃদ্ধিতে বিএফ.৭ ভ্যারিয়্যান্টের প্রাধান্যের কথা জানা গেছে। এটি নতুন কোনো ভ্যারিয়্যান্ট নয়, ওমিক্রন বিএ.৫-এর পার্শ্বভ্যারিয়্যান্ট। ভারতে এ পর্যন্ত চারজনের এই বিএফ.৭ শনাক্ত হয়েছে। দেশটির বিশেষজ্ঞরা এ নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরে ভারতে করোনা শনাক্তের সংখ্যা কমতির দিকেই রয়েছে। ১৯ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহটিতে করোনায় ভারতের ১৫৮ জনের মৃত্যু হয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত