আপডেট :

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

ফিলিপাইনে তেল ছড়িয়ে পড়ার পর অসুস্থ হয়ে পড়েছে গ্রামবাসীরা

ফিলিপাইনে তেল ছড়িয়ে পড়ার পর অসুস্থ হয়ে পড়েছে গ্রামবাসীরা

ডুবে যাওয়া ট্যাঙ্কার থেকে তেল ছড়িয়ে পড়ার পর ফিলিপাইনের উপকূলীয় গ্রামে কয়েক ডজন মানুষ অসুস্থ হয়ে পড়েছে। গত সপ্তাহে এমটি প্রিন্সেস ইম্প্রেস নামে একটি জাহাজ ৮ লাখ লিটার শিল্প জ্বালানি তেল নিয়ে ওরিয়েন্টাল মিন্ডোরো প্রদেশের উপকূলে ডুবে যায়। সেই জ্বালানি তেল আশেপাশের জেলেপাড়ার তীরে পৌঁছায়। এতে সৈকতে কালো লেপের আস্তরণ পড়ে। খবর বিবিসির

সেখানকার বাসিন্দারা জানিয়েছেন, তাদের বমি বমি ভাব এবং মাথা ঘোরা দেখা দিয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পোলা গ্রামের পরিচ্ছন্নতাকর্মীরাও অসুস্থ বোধ করছেন। প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি তেলের বাষ্পের কারণে বমি বমি ভাব এবং মাথা ঘোরার কারণ হতে পারে। এছাড়া জ্বালানি তেলের সংস্পর্শে চুলকানি এবং ফোস্কা দেখা দিতে পারে।

ফিলিপাইনের সরকার সেখানকার ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলির জন্য একটি বিপর্যয় ঘোষণা করেছে এবং তেলের আস্তরণ পরিষ্কার না হওয়া পর্যন্ত সেখানে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তবে এই নিষেধাজ্ঞার ফলে সেখানকার স্থানীয়দের জীবন-জীবিকার ওপর ব্যাপক প্রভাব পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৬০টি গ্রামের প্রায় ১৮ হাজার জেলেকে মাছ ধরা থেকে বিরত রাখা হয়েছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত