আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

মার্কিন সেনাবাহিনীর দুই হেলিকপ্টার বিধ্বস্ত, হতাহতের আশঙ্কা

মার্কিন সেনাবাহিনীর দুই হেলিকপ্টার বিধ্বস্ত, হতাহতের আশঙ্কা

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে নিয়মিত প্রশিক্ষণের সময় সেনাবাহিনীর দু’টি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

সেনাবাহিনীর ফোর্ট ক্যাম্পবেল রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আজ বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারে কতজন ছিলেন এবং তাদের অবস্থা কী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নাশভিলের ৬০ মাইল উত্তর-পূর্বে কেন্টাকি-টিনাসের ট্রিগ কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটেছে। ডেইলি মেইলের প্রতিবেদনে জানা গেছে, ঘাঁটিতে ১০১তম এয়ারবোর্ন রেজিমেন্ট এবং ১৬০ স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্টের সেনারা অবস্থান করেন।

ডব্লিউকেডিজেড রেডিও নামের একটি স্থানীয় সংবাদমাধ্যমকে ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, হেলিকপ্টার দু’টি খুবই নিচে এসে হঠাৎ বিস্ফোরণ হয়। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হেলিকপ্টার দুটি পড়ে থাকতে দেখি।দুর্ঘটনাস্থল থেকে আধা মাইল দূরে থাকেন ট্রিগ কাউন্টির কারা পরিদর্শক জেমস হিউজ। তিনি ডব্লিউকেডিজেড রেডিওকে বলেন, হেলিকপ্টার দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত