আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

মার্কিনিদের দ্রুত রাশিয়া ছাড়তে বলল হোয়াইট হাউস

মার্কিনিদের দ্রুত রাশিয়া ছাড়তে বলল হোয়াইট হাউস

রাশিয়ায় অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে’ সে দেশ ছাড়তে অনুরোধ জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও এমন আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যাঁ পিয়েরে’র দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, একজন মার্কিন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সরকার গভীরভাবে উদ্বিগ্ন। হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে রাশিয়ায় বসবাসরত ও ভ্রমণরত মার্কিন নাগরিকদের দেশটি ছাড়তে বলা হয়।

প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচকে (৩১) রাশিয়া গ্রেপ্তার করার পর গতকাল বৃহস্পতিবার টুইটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, ‘আপনি রাশিয়ায় বসবাস বা ভ্রমণরত মার্কিন নাগরিক হয়ে থাকলে অনুগ্রহ করে অবিলম্বে সেই দেশ ত্যাগ করুন।’

রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি জানায়, গুপ্তচরবৃত্তির অভিযোগে তারা মার্কিন সাংবাদিক ইভান গার্শকোভিচকে আটক করেছে। ইভানকে এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আগামী ২৯ মে পর্যন্ত কারাগারে রাখার আদেশ দিয়েছেন মস্কোর একটি আদালত। সাংবাদিক ইভান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালে রাশিয়ার অর্থনীতি ও সামরিক ব্যয় নিয়ে একটি প্রতিবেদন করেছিলেন ইভান।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত