আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

বেলারুশের প্রস্তাবে রাশিয়া বলল, যুদ্ধবিরতি সম্ভব নয়

বেলারুশের প্রস্তাবে রাশিয়া বলল, যুদ্ধবিরতি সম্ভব নয়

কোনো পূর্বশর্ত ছাড়াই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা ও যুদ্ধবিরতির প্রস্তাব দেন পুতিনের ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কো। তবে সেই প্রস্তাব ফিরে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, এ মুহূর্তে যুদ্ধবিরতি সম্ভব নয়। এখন যুদ্ধবিরতি ঘোষণা করলে ইউক্রেনে যে লক্ষ্য নিয়ে ‘বিশেষ সেনা অভিযান’ শুরু হয়েছিল, তা পূরণ হবে না। খবর বিবিসি ও আলজাজিরার।

শুক্রবার বেলারুশের আইনপ্রণেতা ও নাগরিকদের উদ্দেশে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে লুকাশেঙ্কো এ প্রস্তাব দেন। তিনি বলেন, আরও বাড়াবাড়ি হওয়ার আগে আমাদের থামা উচিত। আমি এ শত্রুতা শেষের পরামর্শ দিচ্ছি, যুদ্ধবিরতি ঘোষণা করা হোক।

তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া। এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এ মুহূর্তে যুদ্ধবিরতি সম্ভব নয়। এখন যুদ্ধবিরতি ঘোষণা করলে ইউক্রেনে যে লক্ষ্য নিয়ে ‘বিশেষ সেনা অভিযান’ শুরু হয়েছিল, তা পূরণ হবে না। এ বিষয়ে আগামী সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশ প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বৈঠক করবেন।

১৯৯৪ সাল থেকে বেলারুশের প্রেসিডেন্ট পদে রয়েছেন লুকাশেঙ্কো। এ দীর্ঘ সময় লুকাশেঙ্কো প্রেসিডেন্ট পদে থাকার অন্যতম কারণ রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব। গত বছরের ফেব্রুয়ারিতে বেলারুশের মাটি ব্যবহার করেই ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু করেছিল রাশিয়া। এরপরেও একাধিকবার বেলারুশকে ব্যবহার করেছে তারা। সেখানে রুশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চালিয়েছে। অস্ত্র মজুত করেছে। তবে গতকাল লুকাশেঙ্কো হঠাৎ এ যুদ্ধবিরতির প্রস্তাব দেন।

অন্যদিকে যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিলেও বেলারুশ নিজ ভূখণ্ডে রাশিয়ার পারমাণবিক অস্ত্র রাখতে রাজি হয়েছে । বেলারুশের মাটিতে রাশিয়ার অস্ত্র রাখার বিষয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত