আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

মেক্সিকোয় পুলিশের সঙ্গে সংঘর্ষে ১০ জন নিহত

মেক্সিকোয় পুলিশের সঙ্গে সংঘর্ষে ১০ জন নিহত

মেক্সিকোর উত্তরাঞ্চলের একটি মহাসড়কে সোমবার পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর বন্দুক হামলা চালালে সেখানে সংঘর্ষ বাধে। খবর এএফপির।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে নুয়েভো লিওন পাবলিক সিকিউরিটি সেক্রেটারি গেরার্দো পালাসিওস লিখেছেন- তিনটি সাঁজোয়া ট্রাকে করে যাওয়ার সময় একটি সন্ত্রাসী গ্রুপ বেসামরিক বাহিনীর সদস্যদের ওপর বন্দুক হামলা চালায়।

তিনি আরও বলেন, এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাল্টা গুলিতে সেখানে সন্দেহভাজন ১০ অপরাধী নিহত হন। এ সংঘর্ষে চার কর্মকর্তা আহত হন। নুয়েভো লিওন ও তামাউলিপাস রাজ্যের মধ্যবর্তী একটি মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে। এ অঞ্চল সংঘবদ্ধ অপরাধ সংশ্লিষ্ট সহিংসতায় জর্জরিত।

মেক্সিকোতে ২০০৬ সালে সরকারের বিতর্কিত মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে দেশটিতে তিন লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন ও প্রায় এক লাখ নিখোঁজ রয়েছেন।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত