আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

‘ডলার বন্ধে’ লুলার নতুন প্রস্তাব!

‘ডলার বন্ধে’ লুলার নতুন প্রস্তাব!

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা ল্যাতিন আমেরিকায় নতুন মুদ্রা চালুর প্রস্তাব দিয়েছেন। তার এই প্রস্তাব নিয়ে দক্ষিণ আমেরিকায় বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। লাতিন আমেরিকার ১২টি দেশ নিয়ে বিরাট সম্মেলনের আয়োজন করেছে ব্রাজিল। সেখানেই ব্রাজিলের প্রেসিডেন্ট গোটা দক্ষিণ আমেরিকায় বাণিজ্যের জন্য একটি নতুন কারেন্সির প্রস্তাব দিয়েছেন। অন্য দেশগুলোও এই প্রস্তাব সমর্থন করেছে।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, লুলা দ্য সিলভা নাম না করে ডলার বন্ধের কথা বলেছেন। তিনি বলেছেন, ‘দক্ষিণ আমেরিকার ভেতরে বাণিজ্যের ক্ষেত্রে আমাদের বিদেশি কারেন্সির উপর নির্ভর করতে হয়। তার বদলে আমরা নিজেদের একটি কারেন্সি তৈরি করতে পারি।’ নতুন এই কারেন্সি কীভাবে তৈরি করা যায়, তা দেখতে বিভিন্ন দেশের ব্যাংকগুলোকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।

গত এক দশকে ল্যাতিন আমেরিকার দেশগুলো ক্রমশ দক্ষিণপন্থিদের হাতে চলে গিয়েছিল। তবে আবারও তা বামপন্থিদের হাতে আসতে শুরু করেছে। ব্রাজিলের সম্মেলনকে তেমনই এক বামপন্থি জোটের বৈঠক হিসেবে চিহ্নিত করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য, এক সময় ল্যাতিন আমেরিকায় উনাসুর ব্লক যথেষ্ট শক্তিশালী ছিল। সময়ের সঙ্গে সঙ্গে তা অকেজো হয়ে পড়েছিল। লুলার নেতৃত্বে ফের তা তৈরি হচ্ছে। লুলার নেতৃত্বে ল্যাতিন আমেরিকায় বামপন্থি ব্লক শক্তিশালী হলে বিশ্ব রাজনীতির অংক ফের নতুন পথে আবর্তিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত