আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

অভিবাসন নীতির বিরোধে ভেঙে গেল নেদারল্যান্ডস সরকার

অভিবাসন নীতির বিরোধে ভেঙে গেল নেদারল্যান্ডস সরকার

অভিবাসন নীতি নিয়ে বিরোধের কারণে ইউরোপের দেশ নেদারল্যান্ডসের সরকার ভেঙে গেছে। ফলে দেশটিতে নতুন করে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। খবর: সিএনএন’র

প্রধানমন্ত্রী মার্ক রুটের রক্ষণশীল ভিভিডি পার্টি নেদারল্যান্ডসে আশ্রয়প্রার্থীদের সংখ্যা কমিয়ে আনার প্রস্তাব দিলে চার দলীয় জোটের দুই দল তা নাকচ করলে সংকটের সূত্রপাত হয়। মার্ক রুট শুক্রবার টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, ‘অভিবাসন নীতি নিয়ে জোটের সদস্যদের ভিন্ন মত রয়েছে একদম তা পরিষ্কার। অতএব আজকের এই ভিন্নতা যেহেতু নিরসনযোগ্য নয়, আমি রাজার কাছে মন্ত্রিসভার পদত্যাগ জমা দিতে চাইছি।’

মূলত এরই মধ্যে নেদারল্যান্ডসে চলে আসা যুদ্ধশিশুদেরও দেশটিতে থাকতে না দেওয়ার প্রস্তাবে সমর্থন চাইলে অপেক্ষাকৃত ছোট দল ক্রিস্টিয়ান ইউনিয়ন ও লিবারেল ডি৬৬ তা মানেনি। ৫৬ বছর বয়সি রুট নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সরকার পরিচালনাকারী নেতা। জেষ্ঠ্যতার দিক বিবেচনায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে হাঙ্গেরির ভিক্টর ওর্বানের পরই রয়েছেন তিনি। আগামী নির্বাচনেও ভিভিডি পার্টির নেতৃত্ব দেওয়ার কথা তাঁর।

রুটের জোট সরকার ভেঙে গেলেও নতুন নির্বাচনের পর নতুন সরকার না আসা পর্যন্ত তারাই তত্ত্বাবধায়ক সরকার হিসেবে রয়ে যাবে। নেদারল্যান্ডসের রাজনৈতিক ইতিহাস অনুযায়ী, নতুন একটি সরকার গঠন করতে কয়েক মাস লেগে যায়। রুটের নেতৃত্বাধীন বর্তমান জোট সরকার ২০২২ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসে। ২০১০ সালের অক্টোবরে প্রথম প্রধানমন্ত্রী হন তিনি, বর্তমান সরকার নিয়ে টানা চতুর্থবার সরকারপ্রধান রুট।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত