আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

অস্ট্রিয়ায় চীনা দূতাবাসের সামনে উইঘুরদের বিক্ষোভ

অস্ট্রিয়ায় চীনা দূতাবাসের সামনে উইঘুরদের বিক্ষোভ

অস্ট্রিয়ায় অবস্থিত চীনা দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন দেশটিতে থাকা উইঘুর সম্প্রদায়ের সদস্যরা। ভয়েসেস এগেইনস্ট অটোক্রেসি (ভিএএ) শীর্ষক সংগঠনের ব্যানারে ভিয়েনায় চীনা দূতাবাসের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বিক্ষোভ কর্মসূচি থেকে চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুর এবং অন্যান্য তুর্কি মুসলিম সম্প্রদায়ের ওপর বেইজিংয়ের নিপীড়ন বন্ধের দাবি জানানো হয়।

খবরে বলা হয়েছে, ২০০৯ সালের ৫ জুলাই সংঘটিত উরুমকি গণহত্যার স্মরণে এবং চীনের জিনজিয়াং প্রদেশের পূর্ব তুর্কিস্তানে চলমান গণহত্যার বিরুদ্ধে তাদের আওয়াজ তোলার জন্য এ বিক্ষোভের আয়োজন করা হয়। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এদিন অস্ট্রিয়ায় অবস্থানরত প্রায় ৫০ জন উইঘুর চীনা দূতাবাসের সামনে জড়ো হন এবং বেইজিং সরকারের গণহত্যামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দেন।

ভিএএর মতে, বিক্ষোভে অংশ নেওয়া উইঘুরদের মধ্যে অনেকেই সেই গণহত্যায় তাদের প্রিয়জনকে হারিয়েছেন। তাই চীনা নিপীড়নের বিরুদ্ধে তাদের অব্যাহত লড়াইয়ে শক্তি জোগানের অংশ হিসেবে বেইজিং সরকারের ওই জঘন্য কর্মকাণ্ডকে স্মরণ করাকে তারা গুরুত্বপূর্ণ বলে মনে করেন। অস্ট্রিয়ায় উইঘুর সম্প্রদায়ের প্রেসিডেন্ট মেভলান দিলশাত এদিন বিক্ষোভের নেতৃত্ব দেন এবং দেশটির বিভিন্ন প্রদেশ থেকে এসে বিক্ষোভে অংশ নেন উইঘুররা।

প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা আন্তর্জাতিক সম্প্রদায়কে নীরব না থেকে চীনা গণহত্যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। ভিএএর তথ্যমতে, কুখ্যাত উরুমকি গণহত্যায় জাতিগত সংখ্যালঘু উইঘুর এবং হান চীনা সম্প্রদায়ের মধ্যে তিন দিনের ভয়ঙ্কর সহিংসতায় প্রায় ২০০ জন নিহত এবং ১৭০০ জন আহত হয়েছিলেন। তবে এটি চীন সরকারের পরিসংখ্যান। হতাহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে মনে করা হয়।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত