আপডেট :

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

দোকানপাট বন্ধের ঘোষণা পাকিস্তানজুড়ে

দোকানপাট বন্ধের ঘোষণা পাকিস্তানজুড়ে

পাকিস্তানে অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং মূল্যস্ফীতির কারণে দেশজুড়ে দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। দেশটিতে জাতীয় নির্বাচনের আগমুহুর্তে জনমনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে উচ্চ জ্বালানি বিল। 

শনিবার লাহোর, করাচি এবং পেশোয়ারে অসংখ্য বাজার বন্ধ ছিল। বন্ধ থাকা বাজারগুলোতে বিদ্যুতের বিল এবং অযৌক্তিক কর বৃদ্ধির বিরুদ্ধে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা।

লাহোরের টাউনশিপ ট্রেডার্স ইউনিয়নের সভাপতি আজমল হাশমি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘প্রতিবাদে সবাই অংশগ্রহণ করছে কারণ পরিস্থিতি এখন অসহনীয় পর্যায়ে চলে গেছে। কিছু ত্রাণ দিতে হবে যাতে লোকেরা টেবিলে খাবার রাখতে পারে।’

কয়েক দশকের অব্যবস্থাপনা এবং অস্থিতিশীলতা পাকিস্তানের অর্থনীতিকে বাধাগ্রস্ত করেছে। দুরাবস্থা কাটাতে এবং খেলাপি হওয়া থেকে বাঁচতে এই গ্রীষ্মে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ঋণ চুক্তি করেছে ইসলামাবাদ।

পাকিস্তানে ব্যবসায়ীদের প্রভাব অনেক বেশি। তাই সামনে নির্বাচনকে মাথায় রেখে আইএমএফের সঙ্গে যেকোনো চুক্তিতে পাশে রাখতে হয় তাদের।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত