আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

বজ্রপাতে ১০ জনের মৃত্যু

বজ্রপাতে ১০ জনের মৃত্যু

ভারতের ওড়িশায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। শনিবার (২ সেপ্টেম্বর) রাজ্যের ছয়টি জেলায় প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার ভারী বৃষ্টিপাতের মধ্যে ওড়িশার ছয়টি জেলায় বজ্রপাতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটির বিশেষ ত্রাণ কমিশনারের কার্যালয় জানিয়েছে, বজ্রপাতে খুর্দা জেলায় চারজন, বোলাঙ্গিরে দুজন এবং আঙ্গুল, বৌদ্ধ, জগৎসিংহপুর ও ঢেঙ্কানালে একজন করে মারা গেছেন। এছাড়া বজ্রপাতে খুর্দায় তিনজন আহত হয়েছেন।

রাজ্যের এক কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি বলেছে, ভুবনেশ্বর এবং কটক শহরে পাশাপাশি ওড়িশার উপকূলীয় অঞ্চলে বজ্রপাতসহ ভারী বৃষ্টি হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) আগামী চার দিন রাজ্যের বিভিন্ন অংশে একই রকম পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে।

টুইন সিটি নামে পরিচিত ভুবনেশ্বর এবং কটক শহরে শনিবার বিকেলে মাত্র ৯০ মিনিটে যথাক্রমে ১২৬ মিমি এবং ৯৫.৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ অবস্থায় বজ্রপাতের সময় মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ভুবনেশ্বরের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের পরিচালক এইচ আর বিশ্বাস বলেছেন, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় অবস্থান করছে এবং রোববার (৩ আগস্ট) নাগাদ বঙ্গোপসাগরের উত্তরে আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এর প্রভাবে পরবর্তী ৪৮ ঘণ্টায় একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড় সঞ্চালন এবং সম্ভাব্য নিম্নচাপ এলাকার কারণে ওড়িশায় আগামী তিন থেকে চার দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত