আপডেট :

        বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সমুদ্রতল সড়ক টানেল নির্মাণ করছে ইউরোপের দেশ নরওয়ে

        বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

        ফ্লোরিডায় বিরল মাশরুমে মিলল হ্যালুসিনেশন সৃষ্টিকারী উপাদান ও প্রাণঘাতী বিষ

        লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সন্ত্রা সী সংগঠনের তালিকায় এখন ২২টি গোষ্ঠী

        ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে লড়তে আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে আহ্বান নিউইয়র্কের সমাজতন্ত্রীদের

        ঝড়ের প্রভাবে উত্তাল প্রশান্ত মহাসাগর, ক্যালিফোর্নিয়ার সৈকতে বিপজ্জনক পরিস্থিতি

        সিকিমে ভারতের আকাশসীমায় ২০ মিনিটের বেশি চক্কর চীনা যুদ্ধবিমানের

        মেক্সিকোতে পুলিশের হেলিকপ্টার থেকে গু লি, প্রাণ গেল ৭ বছর বয়সী মার্কিন শিশুর

        মায়ামি বিমানবন্দরে ইউপিএসের কার্গো বিমানের সঙ্গে সংঘর্ষ কোপা এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজের

        ১৪ নভেম্বর ২০২৬: দৈনিক রাশিফল

        স্বাস্থ্যবিমার বাড়তি খরচ কর্মীদের ওপর চাপাচ্ছে মার্কিন প্রতিষ্ঠানগুলো, কমতে পারে চিকিৎসাসুবিধা

        ব্যক্তিগত ব্যবহারের জন্য সাইবারক্যাব বিক্রির আমন্ত্রণ জানাল টেসলা, দাম ২৯ হাজার ৯৯০ ডলার

        রাউটারের ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ, তদন্তের মুখে প্রযুক্তি ঠিকাদার এল৩ হ্যারিস

        বয়স্ক মুসলিম ব্যক্তিকে বিয়ে করতে অস্বীকৃতি, ১৮ বছরের খ্রিস্টান তরুণীকে পিটিয়ে হ ত্যার অভিযোগ

        দূষণের আশঙ্কায় যুক্তরাষ্ট্রে টিরজেপাটাইড ইনজেকশন প্রত্যাহার, ঝুঁকিতে কিছু রোগী

        ছুটির মৌসুমে পাঁচটি ফ্রি গেস্ট পাস ও নতুন সদস্যপদে ৭০ ডলার ছাড় দিচ্ছে ক্লিয়ার

        সোশ্যাল সিকিউরিটি ব্যবস্থায় বড় পরিবর্তনের শঙ্কা, অবসরভাতা সুরক্ষায় এখনই প্রস্তুতি জরুরি

        সোশ্যাল সিকিউরিটি সুবিধা ২৬ শতাংশ কমার আশঙ্কা, ২০৩২ সালে মাসে কমতে পারে ৫৪৩ ডলার

        রিপাবলিকানরা সংস্কার না আনলে যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রের উত্থান ঘটবে, সতর্কবার্তা সাবেক উপদেষ্টার

        পরিবেশ সুরক্ষা নাকি দ্রুত জ্বালানি উন্নয়ন, বিল নিয়ে দ্বিধায় ডেমোক্র্যাটরা

শেখ হাসিনা, বাইডেন ও ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকে বসতে পারেন মোদি

শেখ হাসিনা, বাইডেন ও ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকে বসতে পারেন মোদি

৮ সেপ্টেম্বর (শুক্রবার) মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জি-২০ সম্মেলন শেষ হওয়ার পর রবিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসতে পারেন তিনি। এদিকে এই শীর্ষ সম্মেলনের সাইড বেঞ্চে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে পারেন মোদি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, ভারতের নয়াদিল্লিতে ৯ ও ১০ সেপ্টেম্বর হতে যাচ্ছে বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশগুলোর নেতাদের নিয়ে গঠন করা জি-২০ এর শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে আসছেন বিভিন্ন দেশের প্রধানরা। অতিথিদের তালিকায় নাম রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

তবে শুধু সম্মেলনই নয়, জি-২০’র অনুষ্ঠানের ফাঁকেই বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে আলোচনাও সারবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্মেলন হবে, বিশ্বের অন্যতম জনবহুল শহরের কেন্দ্রে অবস্থিত প্রগতি ময়দান নামে একটি সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রে। সপ্তাহান্তে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনের সময় নয়াদিল্লির সীমান্ত নিবিড়ভাবে পাহারা দেওয়া হবে এবং শহরে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সামিটের দুই দিন আগেই, ৭ সেপ্টেম্বর ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ৮ সেপ্টেম্বর মোদি বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে। জি-২০ সম্মেলন শেষ হওয়ার পর রবিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি।

কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, ঘনিষ্ঠ দুই বন্ধু বাইডেন ও ম্যাক্রোঁর জন্য বিশেষ মধ্যাহ্ন ও নৈশভোজের আয়োজন করবেন মোদি। তবে কবে এই ভোজ হবে, তা রাষ্ট্রনেতাদের আসা-যাওয়ার পরিকল্পনার ওপরই নির্ভর করছে। বৃহস্পতিবার ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট, তার জন্য শুক্রবার বিশেষ নৈশভোজোর ব্যবস্থা করা হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে রবিবার মধ্যাহ্নভোজ করতে পারেন প্রধানমন্ত্রী মোদি। এরপরই দ্বিপক্ষীয় আলোচনা হতে পারে।

অন্যদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতিই ব্রিকস সামিটে দুই রাষ্ট্রনেতার দেখা হলেও, তাদের মধ্যে আলোচনা হয়নি। তাই এবার জি-২০ সম্মেলনের মাঝেই বৈঠকে বসতে পারেন প্রধানমন্ত্রী মোদি ও শেখ হাসিনা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত