আপডেট :

        বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সমুদ্রতল সড়ক টানেল নির্মাণ করছে ইউরোপের দেশ নরওয়ে

        বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

        ফ্লোরিডায় বিরল মাশরুমে মিলল হ্যালুসিনেশন সৃষ্টিকারী উপাদান ও প্রাণঘাতী বিষ

        লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সন্ত্রা সী সংগঠনের তালিকায় এখন ২২টি গোষ্ঠী

        ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে লড়তে আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে আহ্বান নিউইয়র্কের সমাজতন্ত্রীদের

        ঝড়ের প্রভাবে উত্তাল প্রশান্ত মহাসাগর, ক্যালিফোর্নিয়ার সৈকতে বিপজ্জনক পরিস্থিতি

        সিকিমে ভারতের আকাশসীমায় ২০ মিনিটের বেশি চক্কর চীনা যুদ্ধবিমানের

        মেক্সিকোতে পুলিশের হেলিকপ্টার থেকে গু লি, প্রাণ গেল ৭ বছর বয়সী মার্কিন শিশুর

        মায়ামি বিমানবন্দরে ইউপিএসের কার্গো বিমানের সঙ্গে সংঘর্ষ কোপা এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজের

        ১৪ নভেম্বর ২০২৬: দৈনিক রাশিফল

        স্বাস্থ্যবিমার বাড়তি খরচ কর্মীদের ওপর চাপাচ্ছে মার্কিন প্রতিষ্ঠানগুলো, কমতে পারে চিকিৎসাসুবিধা

        ব্যক্তিগত ব্যবহারের জন্য সাইবারক্যাব বিক্রির আমন্ত্রণ জানাল টেসলা, দাম ২৯ হাজার ৯৯০ ডলার

        রাউটারের ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ, তদন্তের মুখে প্রযুক্তি ঠিকাদার এল৩ হ্যারিস

        বয়স্ক মুসলিম ব্যক্তিকে বিয়ে করতে অস্বীকৃতি, ১৮ বছরের খ্রিস্টান তরুণীকে পিটিয়ে হ ত্যার অভিযোগ

        দূষণের আশঙ্কায় যুক্তরাষ্ট্রে টিরজেপাটাইড ইনজেকশন প্রত্যাহার, ঝুঁকিতে কিছু রোগী

        ছুটির মৌসুমে পাঁচটি ফ্রি গেস্ট পাস ও নতুন সদস্যপদে ৭০ ডলার ছাড় দিচ্ছে ক্লিয়ার

        সোশ্যাল সিকিউরিটি ব্যবস্থায় বড় পরিবর্তনের শঙ্কা, অবসরভাতা সুরক্ষায় এখনই প্রস্তুতি জরুরি

        সোশ্যাল সিকিউরিটি সুবিধা ২৬ শতাংশ কমার আশঙ্কা, ২০৩২ সালে মাসে কমতে পারে ৫৪৩ ডলার

        রিপাবলিকানরা সংস্কার না আনলে যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রের উত্থান ঘটবে, সতর্কবার্তা সাবেক উপদেষ্টার

        পরিবেশ সুরক্ষা নাকি দ্রুত জ্বালানি উন্নয়ন, বিল নিয়ে দ্বিধায় ডেমোক্র্যাটরা

উত্তর কোরিয়াকে মার্কিন হুঁশিয়ারি

উত্তর কোরিয়াকে মার্কিন হুঁশিয়ারি

রাশিয়াকে সমরাস্ত্র সরবরাহ করার ব্যাপারে উত্তর কোরিয়াকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান মঙ্গলবার এক ব্ক্তব্যে বলেছেন, রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করলে উত্তর কোরিয়াকে ‘চড়া মূল্য’ দিতে হবে।

সুলিভান বলেন, সমরাস্ত্রের জন্য উত্তর কোরিয়ার দ্বারস্থ হওয়ায় রাশিয়ার দুরবস্থা ফুটে উঠেছে। তিনি দাবি করেন, রাশিয়া এসব অস্ত্র খাদ্য গুদাম ও প্রচণ্ড শীতে ঘরবাড়ি উষ্ণ রাখার কাজে ব্যবহৃত স্থাপনাগুলোতে হামলা চালানোর কাজে ব্যবহার করবে।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এমন সময় এ বক্তব্য দিলেন যখন গত কয়েকদিনে আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর ব্যাপকভাবে প্রচারিত হয় যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে শিগগিরই রাশিয়া সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। এ খবরের সঙ্গে গণমাধ্যমগুলো এ সম্ভাবনার কথাও উড়িয়ে দেয়নি যে, কিম ও পুতিন উত্তর কোরিয়া থেকে রাশিয়ার জন্য সমরাস্ত্র কেনার ব্যাপারে আলোচনা করবেন।

এর কারণ হিসেবে এসব মাধ্যম বলেছে যে, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু গতমাসে উত্তর কোরিরা সফর করেন এবং দেশটির সমরাস্ত্র ভাণ্ডারগুলো পরিদর্শন করেন। তিনি মূলত ওই সফরে উত্তর কোরিয়ার কাছ থেকে কী কী অস্ত্রসস্ত্র কেনা যায় তা পর্যবেক্ষণ করেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত