আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

তাইওয়ানে প্রথম নারী প্রেসিডেন্ট

তাইওয়ানে প্রথম নারী প্রেসিডেন্ট

তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন তাইওয়ানের বেইজিং বিরোধী ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির নারী নেত্রী সাই ইং-ওয়েন।

শনিবারের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ক্ষমতাসীন চীনাপন্থী দল ন্যাশনাল পার্টির (কুমিংটাংয়ের -কেএমটি) চেয়ে ২০ ভাগ ভোট বেশি পেয়ে তাইওয়ানের প্রথম মহিলা প্রেসিডেন্ট হওয়ার গৌরব অর্জন করেছেন।

তার দল পেয়েছে মোট ভোটের ৬০ ভাগ। চীনা ভাষাভাষী নারীদের মধ্যে তিনিই এখন সবচেয়ে ক্ষমতাশালী নারী হিসেবে বিবেচিত হচ্ছেন।

এদিকে পরাজয় মেনে নিয়েছে ক্ষমতাসীন দলের প্রধান এরিক চু। বিজয়ী দল ডিপিপি চীনের কাছ থেকে তাইওয়ানের পূর্ণ স্বাধীনতা অর্জনের পক্ষে।

দেশটিকে একটি বিচ্ছিন্নতাবাদী দ্বীপ হিসেবে বিবেচনা করে চীন। শক্তি প্রয়োগ করে হলেও তাইওয়ানকে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে চায় বেইজিং।

নির্বাচনে ৪০ শতাংশ ভোট পেয়েছে ক্ষমতাসীন দল কেএমটি। ফলাফল ঘোষণার পরপরই সাই ইং-ওয়েনকে স্বাগত জানিয়েছেন চু এবং দলীয় প্রধানের পদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

তাইওয়ান এবং চীনের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকের কয়েক মাস পরেই এ নির্বাচন অনুষ্ঠিত হলো। গত ৭০ বছরের বেশিরভাগ সময়ই তাইওয়ানের ক্ষমতায় ছিল কেএমটি। ডিপিপির জন্য এটা দ্বিতীয় বারের বিজয়। এর আগে ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল ডিপিপি।

শেয়ার করুন

পাঠকের মতামত