আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

সিঙ্গাপুরে জঙ্গি সন্দেহে ২৬ বাংলাদেশি আটকের পর ফেরত

সিঙ্গাপুরে জঙ্গি সন্দেহে ২৬ বাংলাদেশি আটকের পর ফেরত

জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৭ বাংলাদেশি নাগরিককে আটকের পর ২৬ জনকে দেশে ফেরত পাঠিয়েছে সিঙ্গাপুর। ধর্মীয় পাঠচক্র গঠন করে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) মৌলবাদী ধ্যান ধারণা প্রচারের অভিযোগে তাদের আটক করা হয়।

বুধবার সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের আওতায় এই বাংলাদেশিদের আটক করা হয় বলে বিবৃতিতে জানানো হয়।

সিঙ্গাপুরের স্টারট্রিবিউন ও স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই বাংলাদেশিদের সবাই পুরুষ।  নির্মাণ শ্রমিক হিসেবে তারা কাজ করতেন। 

গত বছরের নভেম্বরের মাঝামাঝি থেকে ১ ডিসেম্বরের মধ্যে ওই ২৭ জনকে আটক করা হলেও সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এ বিষয়ে বিস্তারিত জানায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে স্ট্রেইট টাইমসের রিপোর্টে বলা হয়েছে, ‘তদন্তে দেখা গেছে, আটককৃতরা আল কায়েদা ও ইসলামিক স্টেটের মতো জঙ্গি সংগঠনের মতাদর্শে বিশ্বাসী। তাদের মধ্যে কয়েকজন বিদেশে জিহাদে অংশ নেওয়ার কথা ভাবছিল। তবে সিঙ্গাপুরের ভেতরে সন্ত্রাসী হামলা পরিচালনার কোনো পরিকল্পনা তাদের ছিল না।’

তবে এদের মধ্যে কয়েকজন বাংলাদেশেও হামলার পরিকল্পনায় ছিল বলে চ্যানেল নিউজ এশিয়ার খবরে বলা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে আটক ওই বাংলাদেশিদের মধ্যে ২৬ জনকে ফেরত পাঠিয়ে তাদের কর্মকাণ্ডের বিষয়ে সরকারকে অবহিত করেছে সিঙ্গাপুর। অবৈধ অনুপ্রবেশের মামলায় সাজা খাটা শেষ হলে বাকি একজনকেও ফেরত পাঠানো হবে।   

 

শেয়ার করুন

পাঠকের মতামত