আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

পাকিস্তান সীমান্তে মর্টার বিস্ফোরণে ৩ বিএসএফ সদস্য নিহত

পাকিস্তান সীমান্তে মর্টার বিস্ফোরণে ৩ বিএসএফ সদস্য নিহত

ভারত-পাকিস্তান সীমান্তে রাজস্থানের জয়সলমীরে বিএসএফ’র কিষানগড় ফিল্ড ফায়ারিং রেঞ্জে মর্টার বিস্ফোরণে ৩ বিএসএফ জওয়ান নিহত হয়েছে। এ ঘটনায় অন্য ৪ জওয়ান আহত হয়েছে।

গতকাল ফায়ারিং ট্রেনিং চলার সময় দুর্ঘটনাবশত বিস্ফোরণ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের দ্রুত হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য যোধপুরে নেয়া হয়েছে।

বিএসএফ-এর রাজস্থান সীমান্তের ইনস্পেক্টর জেনারেল বি আর মেঘওয়াল জানান, ‘ফায়ারিং রেঞ্জে জওয়ানরা মর্টার ফায়ারিংয়ের অনুশীলন চালানোর সময় দুপুর ১ টায় আচমকা মর্টার ফেটে যাওয়ায় ৩ জওয়ানের মৃত্যু হয়। ঘটনাস্থলেই মারা যায় ওই জওয়ানরা। এ ঘটনায় অন্য ৪ জন আহত হয় এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের বিমানবাহিনীর হেলিকপ্টারে করে জয়সলমীর এবং যোধপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।’

হতাহত হওয়া ওই জওয়ানরা সকলেই রাজস্থান সীমান্তের। তারা এই ফায়ারিং রেঞ্জে ২ ফেব্রুয়ারি থেকে প্রস্তাবিত আন্তঃসীমান্ত শুটিং প্রতিযোগিতায় প্রস্তুতি নেয়ার জন্য অনুশীলন করছিলেন।

বছর তিনেক আগেও ওই ফায়ারিং রেঞ্জে এরকম একটি দুর্ঘটনায় ৪ জওয়ান আহত হলেও সে সময় কারো মৃত্যু হয়নি।



শেয়ার করুন

পাঠকের মতামত