আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেবে ইউরোপিয়ান ইউনিয়ন

ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেবে ইউরোপিয়ান ইউনিয়ন

সফররত ইউরোপিয়ান পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান রিচার্ড হোউয়িট বলেছেন, ইউরোপিয়ান পার্লামেন্টে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি এর ফলে মধ্যপ্রাচ্যে স্থগিত থাকা শান্তি প্রক্রিয়া যথেষ্ট গতি লাভ করবে।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুক্রবার তিনি এসব কথা বলেন।

এটাই যথেষ্ট কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আর কি করতে পারি? আমরা একই সময়ে একটি পদক্ষেপই নিতে পারি এবং আমি বিশ্বাস করি এগিয়ে যাওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কৌশলগত ধারণার ঘাটতি প্রসঙ্গে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি এক্ষেত্রে পর্যাপ্ত কৌশলগত ধারণা পাওয়া যায় আমরা স্বাগত জানাবো, তবে অবস্থা অনুযায়ী আমরা আমাদের সর্বোত্তম চেষ্টা চালাবো।

তিনি বলেন, আরব বিশ্ব এবং সাধারণ মুসলিমদের সত্যিকার ক্ষোভ আমরা বুঝতে পেরেছি। আমরা সমস্যার সমাধানে সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ইংল্যান্ডের বিশেষ করে লরেন্সের (অব লরেন্স অব এরাবিয়া নটোরিটি) ঐতিহাসিক দায় সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কেবল আমার এবং আমার প্রজন্মের কথা বলতে পারি। আমার পূর্বসূরীরা কি করেছেন, সেই দায় নিতে পারি না।’

সিরিয়া ও লিবিয়ায় ‘আরব বসন্তের’ উল্টো ফলাফলের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা সকল পক্ষের (সিরিয়ার সমস্যা সমাধানে) সঙ্গে শান্তি আলোচনার উদ্যোগ নিয়েছি এবং এ সমস্যার সমাধানের ব্যাপারে আমরা আশাবাদী।

এতে প্রেসিডেন্ট বাসার আল আসাদ অন্তর্ভুক্ত হবে কিনা এমন প্রশ্নে তিনি হ্যাঁ-সূচক জবাব দেন।

শেয়ার করুন

পাঠকের মতামত