আপডেট :

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

২৪ ঘণ্টার ভিতরে তিন দেশে হামলা যুক্তরাষ্ট্রের

২৪ ঘণ্টার ভিতরে তিন দেশে হামলা যুক্তরাষ্ট্রের

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্য যুদ্ধ চলছে। এতে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২৭ হাজারের ছাড়িয়েছে। আহত ৬০ হাজারের বেশি। গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার কারণে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলার পরিমাণও অনেক বেড়েছে।

 

গত সপ্তাহে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছে। এই হামলার জন্য ইরানকে দায়ী করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এ ছাড়া গত নভেম্বর থেকে লোহিত সাগরে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিন হুথি গোষ্ঠী। হুথিরা ঘোষণা দিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলমুখী জাহাজে হামলা অব্যাহত থাকবে।

লোহিত সাগরে হুথিদের হামলা রুখে দিতে ও জর্ডানে ঘাঁটিতে তিন সেনা নিহতের প্রতিক্রিয়ায় পাল্টা আক্রমণ শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচের তিন দেশে হামলা চালিয়েছে।

গত শুক্রবার রাতে ইরাক ও সিরিয়ায় ইরানি ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন বাহিনী। এরপরেই শনিবার ইয়েমেনে হুথি গোষ্ঠীর ওপর হামলা চালিয়েছে দেশটি। ইরাকে হামলার জেরে ইতিমধ্যে মার্কিন দূতকে তলব করেছে দেশটি। এ ছাড়া ইরান, রাশিয়া এসব হামলার কড়া নিন্দা জানিয়েছে।

যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তেজনা বৃদ্ধির জন্য এসব হামলা চালানো হয়নি। লোহিত সাগরে বাণিজ্যিক পথ নিরাপদ রাখতে ও জর্ডানে সেনা নিহতের প্রতিক্রিয়ায় এসব হামলা।

তবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা আরও বাড়তে পারে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত