আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

ভিক্ষুকের দৈনিক আয় ৫০০ ডলার!

ভিক্ষুকের দৈনিক আয় ৫০০ ডলার!

যুক্তরাজ্যের একজন ভিক্ষুক প্রতিদিন ভিক্ষা করে আয় করেন ৫০০ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ৫৫,০০০ টাকা। তার বসবাসের মত যথেষ্ট সম্পদ থাকার পরেও তিনি নিজেকে গৃহহীন দাবি করে স্থানীয় দোকানি এবং যাত্রীদের টার্গেট করে এই ভিক্ষাবৃত্তি চালান।

নামহীন ঐ ভিখারী পশ্চিম মিডল্যান্ডের ওলভারহাম্পটন সিটি সেন্টারের সামনে বসে ভিক্ষা করেন এবং তার সাপ্তাহিক আয় ২৫০০ পাউন্ড বা ২,৭৫,০০০ টাকা বলে জানা যায়।

তার এই করপূর্ব  বার্ষিক আয় দাঁড়ায় ১,৩০,০০০ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৪৫ লক্ষ টাকা। যা যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বার্ষিক বেতনের চেয়ে মাত্র ১২,০০০ পাউন্ড কম!

ওলভারহাম্পটনের পরিবেশ প্রধান এবং নির্বাচিত কাউন্সিলর স্টিভ ইভানস বলেন, ‘ভিক্ষুকটির কাছে থাকার জন্যে যথেষ্ট পরিমাণ সম্পদ রয়েছে তারপরেও সে নিজেকে গৃহহীন দাবি করে দোকানিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন।’

তিনি বলেন, লোকটির প্রতিদিনের আয় ৫০০ পাউন্ড এ তথ্যটি তার এক সহকর্মী কাউন্সিলর অফিসার তাকে জানিয়েছেন।
‘আমরা জানি সে গৃহহীন নয়। নিবন্ধনকৃত তথ্যে সে একটি ঠিকানাও দিয়েছে এবং সেখানে সে মোটামোটি ভালো গৃহেই বসবাস করে। তবুও ব্যস্ত সময়ে শহরের প্রাণকেন্দ্রে তাকে দেখা যায় এবং সারাদিনব্যাপী সেখানে অবস্থান করতেই সে পছন্দ করে।’

‘সে বিভিন্ন শহরেও ভ্রমণ করতে পারে এবং সে একটি ভালো পরিমাণ অর্থ সংগ্রহ করে যা আপনার আমার চেয়েও অনেক বেশি।’

‘এটা খুবই লজ্জাজনক যে- যেখানে অনেক মানুষের প্রকৃতভাবে সাহায্য প্রয়োজন সেখানে কিছু ব্যক্তি আছেন যারা মানুষের কোমলতাকে কাজে লাগিয়ে সুবিধা গ্রহণ করেন। আমি এটা গ্রহণযোগ্য বলে মনে করি না। ’
তিনি অভিযোগ করেন, ‘ভিখারী ব্যক্তিটি শহরের দয়ালু হৃদয়ের মানুষদের টার্গেট করেন, যেখানে এই শহরের মানুষদের বার্ষিক গড় আয় ২০,০০০ পাউন্ড।’
তিনি বলেন, অধিকাংশ ভিখারী গৃহহীন নয়, বরং তারা ভিক্ষা করে মাদক সেবনের জন্য।


 

শেয়ার করুন

পাঠকের মতামত