আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

নয়াদিল্লিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির ইশতেহার প্রকাশ করেছেন

নয়াদিল্লিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  ভারতীয় জনতা পার্টির ইশতেহার প্রকাশ করেছেন

নয়াদিল্লিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির ইশতেহার প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন তিনি।


অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, দলের সভাপতি জেপি নাড্ডা এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও বিজেপির অন্যান্য মন্ত্রীরাও উপস্থিত ছিলেন।

 

এই ইশতেহারে অন্যান্য অনেক বিষয়ের মধ্যে জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের মতোই ভারতজুড়ে নাগরিকত্ব আইন সিএএ বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছে দলটি।


নববর্ষের প্রথম দিন রোববার  দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দলের ‘সংকল্প পত্র’ নামে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে ‘শক্তিশালী ভারত’ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।


নরেন্দ্র মোদি বলেন, তাদের নির্বাচনী ইশতেহারে ‘বিকশিত ভারত’ এর চারটি স্তম্ভের উপর জোর দেওয়া হয়েছে। সেগুলো হলো: নারী শক্তি, তরুণ শক্তি, কৃষক এবং দরিদ্র জনগণ।

“আমাদের নির্বাচনী ইশতেহারে সম্মানজনক জীবন, উন্নত জীবন, এবং অধিক সুযোগ-সুবিধার পাশপাশি উন্নত সুযোগ-সুবিধার উপর মনযোগ দেওয়া হয়েছে।

আগামী ১৯ এপ্রিল থেকে ভারতে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে। সাত দফায় এ ভোটগ্রহণ চলবে ১ জুন পর্যন্ত। ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত