আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

দখলদার ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান

দখলদার ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান

দখলদার ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। এমন উত্তেজনার মধ্যে ইসরায়েলে নিজেদের পরিষেবা বন্ধ করে দিয়েছে এয়ার ইন্ডিয়া। রোববার (১৪ এপ্রিল) দিল্লি থেকে তেল আবিব পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে উড়োজাহাজ সংস্থাটি।


এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, অনির্দিষ্ট সময়ের জন্য দিল্লি এবং তেল আবিবের মধ্যে বিমান চলাচল বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে কবে আবার এই পরিষেবা শুরু হবে, সেই নিয়ে বিস্তারিত কিছু জানায়নি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।


দিল্লি থেকে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করে এয়ার ইন্ডিয়া। একই সংখ্যক ফ্লাইট ওড়ে তেল আবিব থেকেও।

শনিবার  স্থানীয় সময় রাতে প্রথমবারের মতো তেল আবিবে সরাসরি হামলা চালায় তেহরান। চলমান এ পরিস্থিতিতে উত্তেজনা বিরাজ করছে মধ্যেপ্রাচ্যজুড়ে। 


আগে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল-হামাস সংঘর্ষ শুরুর পরেও উড়োজাহাজ পরিষেবা বাতিল করে দিয়েছিল এয়ার ইন্ডিয়া। তার আগে সপ্তাহে পাঁচবার তেল আবিবে ফ্লাইট চালাত সংস্থাটি। কিন্তু হামাস সংঘাতের পর ১৮ অক্টোবর পর্যন্ত যাবতীয় উড়োজাহাজ পরিষেবা বাতিল করা হয়। তারপর আরও বাড়ানো হয় বাতিলের মেয়াদ। শেষ পর্যন্ত গত ৩ মার্চ থেকে ফের তেল আবিবে এয়ার ইন্ডিয়ার পরিষেবা শুরু হয়। কিন্তু একমাস কাটতেই ফের বন্ধ পরিষেবা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত