আপডেট :

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

ভারতে মেট্রো পরিষেবায় চালু হলো চালকবিহীন মেট্রো পরিষেবা

ভারতে মেট্রো পরিষেবায় চালু হলো চালকবিহীন মেট্রো পরিষেবা

ভারতের কলকাতার মেট্রো পরিষেবায় চালু হলো অটোমেটিক ট্রেন অপারেশন বা চালকবিহীন মেট্রো পরিষেবা। সোমবার (১৫ এপ্রিল) থেকেই আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে চালকবিহীন মেট্টো। এদিন ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে যাত্রার মধ্য দিয়ে এই পরিষেবার উদ্বোধন করা হয়।


বর্তমানে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা-সেক্টর ফাইভ রুটে ২০ মিনিটের ব্যবধানেই পরিষেবা পাওয়া যাবে। এই পরিষেবা চালু হওয়ার ফলে অটোমেটিক ট্রেন অপারেশনে সময়ের ব্যবধান দুই থেকে তিন মিনিটের মতো কমবে বলে ধারণা করা হচ্ছে।


এই পরিষেবা কলকাতায় একেবারেই নতুন। তাই শুরুর দিকে মেট্রোতে চালকদের উপস্থিতি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে মেট্রোতে চালক থাকলেও এটি পরিচালনায় তাদের প্রায় কোনো ভূমিকাই থাকছে না।

এই প্রসঙ্গে কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি বলেছেন, স্বয়ংক্রিয়ভাবে মেট্রো রেক চালানো গেলেও যাত্রীদের নিরাপত্তার কথা মাথা রেখে প্রথমদিকে কেবিনে চালক উপস্থিত থাকবেন।


তিনি বললেন, কলকাতার যাত্রীদের কাছে এটি একেবারেই নতুন বিষয়। তাই চালকবিহীন মেট্রো রেক নিয়ে যাত্রীদের মনে অনেকটা উদ্বেগ বা উৎকণ্ঠা তৈরি হওয়া স্বাভাবিক বিষয়। এ জন্য শুরুর দিকে কেবিনে চালকদের উপস্থিতি নিশ্চিত করা হবে।

চালকবিহীন এই মেট্রোর বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা রাখা হয়েছে। এতে করে কন্ট্রোল রুম থেকেই মেট্রোর যাবতীয় গতিবিধি নিয়ন্ত্রণ করা যাবে। ফলে যাত্রী বোঝাই মেট্রোটি চালকবিহীনভাবেই যাতায়াত করতে পারবে।

কয়েক মাস ধরেই এই রুটে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে রেক চালানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। এতে সফলতা পাওয়ার পরই এই পরিষেবা উদ্বোধন করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত