আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

১৫ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়া স্থগিত করল মালয়েশিয়া

১৫ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়া স্থগিত করল মালয়েশিয়া

মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে। নতুন পরিকল্পনামতো কোনো দেশ থেকে বিদেশি শ্রমিক নেবে না দেশটি। মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি জানিয়েছেন, মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে, মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে নতুন বিদেশি শ্রমিক নেবে না তারা।
 
মালয়েশিয়ার দ্য স্টার অনলাইনে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
 
জাহিদ হামিদি মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী এবং একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার তিনি গণমাধ্যমকে জানান, নতুন করে বিদেশি শ্রমিক নেওয়া হবে না শুধু তাই নয়। যেসব শ্রমিক মালয়েশিয়ায় কাজ করছে কিন্তু তাদের অনুমতি নেই বা অনুমতির মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের বৈধতার জন্য সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে আবেদন করতে হবে।
 
তিনি আরো জানান, শ্রমিকদের নিয়োগদাতা প্রতিষ্ঠান আগামী ৩০ জুনের মধ্যে শ্রমিকদের বৈধতার বিষয়টি নিষ্পত্তি করবে। এই সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। কিন্তু তা এগিয়ে আনা হয়েছে। কারণ নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোকে যতই সুযোগ দেওয়া হয়, তারা ততই তা লঙ্ঘন করে।
 
জাহিদ হামিদি নিয়োগদাতা ও রিক্রুটমেন্ট সংস্থাগুলোকে সতর্ক করে দিয়ে বলেছেন, নিয়ম না মানলে এবার শুধু জরিমানা দিয়েই খালাস পাওয়া যাবে না। আরো কঠোর শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে তাদের।

শেয়ার করুন

পাঠকের মতামত