আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ডেনমার্ক

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ডেনমার্ক

সুইজারল্যান্ডকে টপকে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকার শীর্ষ স্থান দখল করেছে ডেনমার্ক। বুধবার যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাসটেইনেবল ডেভলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক অ্যান্ড দ্য আর্থ ইনস্টিটিউটের প্রকাশিত এক জরিপের ফলাফলে এ তথ্য জানা গেছে। তবে এ বছর সবচেয়ে অসুখী দেশের তালিকায় জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশ বুরুন্ডি। খবর রয়টার্সের।

সম্পদের বৈষম্য মোকাবেলা ও পরিবেশ রক্ষায় বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে জরিপে বলা হয়েছে, সিরিয়া, আফগানিস্তানসহ আফ্রিকার সাব সাহারা অঞ্চলের আরো ৮টি দেশ জীবন-যাপনের জন্য সবচেয়ে অসুখী নির্বাচিত হয়েছে।
এ বছরের ১০ শীর্ষ সুখী দেশের প্রথমে রয়েছে ডেনমার্ক, এরপর যথাক্রমে অন্য ৯টি দেশ হলো, সুইজারল্যান্ড (২য়), আইসল্যান্ড (তৃতীয়), নরওয়ে (চতুর্থ), ফিনল্যান্ড (পঞ্চম), কানাডা (ষষ্ঠ), নেদারল্যান্ড (সপ্তম), নিউ জিল্যান্ড (অষ্টম), অস্ট্রেলিয়া (নবম) এবং সুইডেন (দশম)।

গত বছর ডেনমার্ক তৃতীয় স্থানে থাকলেও এবছর সুইজারল্যান্ডকে পেছনে ফেলে শীর্ষ স্থানে চলে এসেছে।

এছাড়া এ বছরের সবচেয়ে অসুখী দেশ হিসেবে জরিপে আফ্রিকার বেশি দেশ উঠে এসেছে। এ তালিকার শীর্ষ ১০ অসুখী দেশের মধ্যে প্রথমে রয়েছে বুরুন্ডি (প্রথম), সিরিয়া (দ্বিতীয়), টোগো (তৃতীয়), আফগানিস্তান (চতুর্থ), বেনিন (পঞ্চম), রুয়ান্ডা (ষষ্ঠ), গিনি (সপ্তম), লাইবেরিয়া (অষ্টম), তানজানিয়া (নবম), মাদাগাস্কার (দশম)।

বসবাসের জন্য যুক্তরাষ্ট্র ১৩তম অসুখী দেশ হিসেবে এ জরিপের ফলাফলে উঠে এসেছে। যেখানে যুক্তরাজ্য ২৩তম, ফ্রান্স ৩২তম ও ইতালি ৫০তম অসুখী দেশ।

২০১২ সাল থেকে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় বিশ্বের বিভিন্ন দেশে মানুষের বসবাসের বিভিন্ন সুযোগ সুবিধা, মাথাপিছু মোট দেশজ উৎপাদন ও গড় আয়ুর ওপর ভিত্তি করে সুখী এবং অসুখী দেশের তালিকা তৈরি করে। এ বছরও ১৫৭ টি দেশের ওপর তালিকা তৈরি করেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত