আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার ইস্যু জাতিসংঘে তোলার প্রস্তাব পাকিস্তানি আইন প্রতিষ্ঠানের

বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার ইস্যু জাতিসংঘে তোলার প্রস্তাব পাকিস্তানি আইন প্রতিষ্ঠানের

বাংলাদেশে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের (যুদ্ধাপরাধ) বিচার প্রসঙ্গ নিয়ে জাতিসংঘে আলোচনা করতে পাকিস্তান সরকারে প্রতি আহ্বান জানিয়েছে দেশটির আইনি পরামর্শক প্রতিষ্ঠান আরএসআইএল। দেশটির শীর্ষস্থানীয় এই থিঙ্ক ট্যাঙ্কটি লন্ডন ও ওয়াশিংটনে আন্তর্জাতিক সম্মেলন করে ‘ন্যায়বিচারের গর্ভপাতের’ বিষয়ে সচেতনতা তৈরির দাবিও জানিয়েছে।

শনিবার পাকিস্তানের সংবাদপত্র ডনের এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার ‘বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারের আইনি দিক’ শীর্ষক এক কর্মশালায় পাকিস্তানের আইনি পরামর্শক প্রতিষ্ঠান রিসার্চ সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল (আরএসআইএল) সরকারের প্রতি এ আহ্বান জানায়।

কর্মশালায় আরএসআইএলের প্রেসিডেন্ট অ্যাডভোকেট আহমির বিলাল সুফি বলেন, যেসব ব্যক্তিকে (যুদ্ধাপরাধে) অভিযুক্ত বলা হচ্ছে তাদের পরিবারের উচিত জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ফোরোশে বিষয়টি (বিচার প্রসঙ্গ) তোলা।

আরএসআইএলে এই কর্মশালায় জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত হুসেইন হারুন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) তারিক ওয়াশিম গাজী, জুনাগড়ের নবাব মোহাম্মাদ জাহাঙ্গীর খানজিসহ শিক্ষাবিধ, কূটনীতিক, আইনের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সুফি তাঁর বক্তব্যে বাংলাদেশের বিভিন্ন আইন  তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের আইনে জনশ্রুতিমূলক সাক্ষ্যপ্রমাণ গ্রহণের স্থান করা হয়েছে। এটা একটি রাজনৈতিক দলকে লক্ষ্য করে করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত