২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮
ভূমধ্যসাগরে জরুরি বিমান অবতরণ!
জরুরি অবতরণ করতে গিয়ে হালকা একটি ছোট বিমান ভূমধ্যসাগরে নেমে গেছে। রবিবার বিকেলে ইসরাইলের তেল-আবিব উপকূলের অদূরে এ ঘটনা ঘটে। বিমানে থাকা দুই বৈমানিক বেঁচে আছেন বলে জানা গেছে। তারা সামান্য আহত হয়েছেন।
এ ঘটনার ছবি ও ভিডিওতে বিমানটিকে সাগরে ডুবে গেলেও পেছনের অংশ ভেসে থাকতে দেখা যায়।
তেল-আবিরের এসডিই বিমানবন্দর থেকে উড়ার পরপরই বিমানের দুটি ইঞ্জিনের একটি বিকল হয়ে পড়ে। এ সময় পাইলট বিমানটি ঘুড়িয়ে একই বিমানবন্দরে অবতরণ করাতে চান।
কিন্তু তিনি নিয়ন্ত্রণ হারালে বিমানটি বিমানবন্দরের কূল ঘেঁষে থাকা সাগরে গিয়ে পড়ে। দুর্ঘটনাস্থলের কাছেই তেল-আবিবের জনপ্রিয় মেতজিজিম সৈকত। কোস্ট গার্ড সদস্যরা ডুবন্ত বিমান থেকে পাইলটদের উদ্ধার করে।
News Desk
শেয়ার করুন