আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

ম্যাচের আগে হামলার চেষ্টা, পুলিশের গুলিতে হামলাকারী আহত

ম্যাচের আগে হামলার চেষ্টা, পুলিশের গুলিতে হামলাকারী আহত

হামবুর্গের সেন্ট পাওলি জেলায় এক ব্যক্তি কুড়াল এবং আগুন বোমা দিয়ে পুলিশ অফিসারদের উপর হামলা করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। নেদারল্যান্ডস এবং পোল্যান্ডের মধ্যে ইউরো কাপের ম্যাচের আগে এই ঘটনা ঘটে। পুলিশের ছোড়া সতর্কতামূলক গুলিতে ওই ব্যক্তি আহত হন।

_______________________________________________________________________________________________________________
জার্মান পুলিশ জানিয়েছে, রোববার এই ব্যক্তিকে গুলি করতে বাধ্য হন তারা। কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর জার্মানির হামবুর্গ শহরের পুলিশ ওই ব্যক্তিকে গুলি করে কারণ তিনি কুড়াল দিয়ে পথচারীদের উপর হামলা করার চেষ্টা করেছিলেন।


শহরের কেন্দ্রস্থল সেন্ট পাওলি জেলায় এই ঘটনা ঘটেছে। এখানে ৪০ হাজার ডাচ সমর্থকেরা পোল্যান্ডের বিরুদ্ধে নেদারল্যান্ডসের ম্যাচের আগে একটি মিছিল বের করছিলেন।

জার্মান সংবাদপত্র বিল্ড জানিয়েছে, ওই অভিযুক্ত ফুটবল সমর্থকদের ভিড়ে মিশে যায় এবং কুড়াল দিয়ে ফুটবল অনুরাগী এবং কর্মকর্তাদের উপর হামলা চালিয়েছিল।


দেশটির পুলিশ জানিয়েছে, হাতে একটি কুড়াল নিয়ে ওই অভিযুক্ত পানশালা থেকে বেরিয়ে এসেছিলেন। অফিসারদের উদ্দেশ্য করে হুমকির সুরে সেই কুড়াল দেখাচ্ছিলেন ওই ব্যক্তি। 

পুলিশের একজন মুখপাত্র ডিপিএ নিউজ এজেন্সিকে বলেন, এখনো পর্যন্ত ফুটবলের সঙ্গে ওই ব্যক্তির কোনো সংযোগ আছে বলে জানা যায়নি।

পুলিশ বলেছে, অভিযুক্তর কাছে খুব সম্ভবত মোলোটভ ককটেলও ছিল, যা দিয়ে আগুন জ্বালানো যায়। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পুলিশ কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহারের আগে ওই হামলাকারীর বিরুদ্ধে পিপার (মরিচ) স্প্রে ব্যবহার করেছিল।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, একজন পুলিশ কর্মকর্তা ওই ব্যক্তির পা লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালান, তখন লোকটি আহত হয়ে মাটিতে পড়ে যায়।

পুলিশ এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে, আহত ওই অভিযুক্তের চিকিৎসা চলছে। রোববারের ফুটবল ম্যাচের কারণে ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামবুর্গে শত শত ফেডারেল পুলিশ এবং স্থানীয় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত