আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

তুমুল গোলাগুলিতে ক্যাপ্টেনসহ ৪ পাক সেনা নিহত

তুমুল গোলাগুলিতে ক্যাপ্টেনসহ ৪ পাক সেনা নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ওয়াজিরিস্তান জেলায় মঙ্গলবার (৯ জুলাই) সন্ত্রাসী ও দেশটির সেনাবাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। এতে একজন ক্যাপ্টেনসহ অন্তত চার পাকিস্তানি সেনা নিহত হয়েছে। পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর-এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ডন। 


আইএসপিআর তাদের বিবৃতিতে বলেছে, বন্দুকযুদ্ধে রাওয়ালপিন্ডি জেলার বাসিন্দা ২৪ বছর বয়সী ক্যাপ্টেন মুহাম্মদ ওসামা বিন শহীদ হয়েছেন। 

পাকিস্তানের মিডিয়া উইং জানিয়েছে, মুহাম্মদ ওসামা সেনাদের নেতৃত্ব দেন এবং তিনি বীরের মতো লড়াই করে শহীদ হয়েছে। নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে।

পাকিস্তানে নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এই  হামলার দায় স্বীকার করেছে। 

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত