আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা দিয়েছে রাশিয়া। সোমবার দুই দিনের সফরে রাশিয়া যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার তিনি অস্ট্রিয়া সফরে যান। এর আগে রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করা হয় প্রধানমন্ত্রী মোদিকে। তাকে অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল প্রদান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


এই সফরে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা করেছেন মোদি। উঠে এসেছে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও।

সোমবার মস্কোতে পা রাখেন নরেন্দ্র মোদি। বিমানবন্দরে রাজকীয় অভ্যর্থনা জানানো হয় তাকে। পুতিনের সঙ্গে মোদির দেখা হওয়া মাত্রই দুজন দুজনকে জড়িয়ে ধরেন। এরপর হাসিমুখে করমর্দন করেই দুজনে চলে যান নৈশভোজে। এই নৈশভোজের টেবিলেই উঠে আসে  ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও। 

রক্তক্ষয়ী এই সংঘর্ষ নিয়ে পুতিনকে মোদি বলেন, ‘ভারত জাতিসংঘের সনদকে সম্মান করে। পারস্পরিক ঐক্য এবং সার্বভৌমত্বকে সম্মান করায় বিশ্বাস রাখি আমরা। সেই ভাবনা থেকেই আমি মনে করি, যুদ্ধ কোনো সমস্যার সমাধান হতে পারে না। যুদ্ধক্ষেত্রে কখনো এর সমাধানসূত্র পাওয়া যাবে না। বৈঠক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমেই শান্তির পথ খুঁজে বের করা সম্ভব।’

এদিকে দীর্ঘ চার দশকের বেশি সময় পর অস্ট্রিয়া সফরে গেছেন প্রধানমন্ত্রী মোদি। সর্বশেষ ১৯৮৩ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অস্ট্রিয়া সফর করেছিলেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত