আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার কেন সামরিক আদালতে হবে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার কেন সামরিক আদালতে হবে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার কেন সামরিক আদালতে হবে, কেন্দ্রীয় সরকারের কাছে তা জানতে চেয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এ বিষয়ে জানতে চেয়েছেন দেশটির হাইকোর্ট। খবর ডনের।


গত বছরের ৯ মে ইমরানের গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভের সময় কিছু সামরিক স্থাপনায় ভাঙচুর চালানো হয়। সম্প্রতি এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীকে সামরিক আদালতে বিচারের মুখোমুখি করার ইঙ্গিত দিয়েছে দেশটির সেনাবাহিনী।


সাবেক প্রধানমন্ত্রীর বিচার সামরিক আদালতে করার চিন্তা-ভাবনা করা হচ্ছে কি না, তা কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট করার নির্দেশ দিয়ে ১৬ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব।

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, আইনমন্ত্রী আজম নাজির তারারসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিবৃতিতে একাধিকবার সামরিক আদালতে ইমরানের বিচারের প্রসঙ্গ এসেছে। এর পরিপ্রেক্ষিতেই ইমরান হাইকোর্টে আবেদন করেন।


গত ৫ সেপ্টেম্বর পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) এক ব্রিফিংয়েও সামরিক আদালতে ইমরানের বিচার করার ইঙ্গিত দেওয়া হয়।

গত বছরের ৯ মে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়। এরপর দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের প্রভাব সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনার ওপরেও পড়ে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত