আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

চীন ও ভারতের উচিত স্বাধীনতা মেনে চলা

চীন ও ভারতের উচিত স্বাধীনতা মেনে চলা

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গত বৃহস্পতিবার বৈঠক করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। উভয়পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির স্বার্থে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। খবর পিটিআই ও দ্য হিন্দু, সিনহুয়ার। 
বৈঠকে উভয় দেশের সীমান্ত ইস্যুতে সাম্প্রতিক যে অগ্রগতি হয়ে তা নিয়েও আলোচনা হয়েছে। ওয়াং বলেছেন, দুটি প্রাচীন পূর্ব সভ্যতা এবং উদীয়মান উন্নয়নশীল দেশ হিসেবে চীন ও ভারতের উচিত স্বাধীনতা মেনে চলা, ঐক্য ও সহযোগিতা বেছে নেওয়া এবং একে অপরকে 'গ্রাস করা' থেকে বিরত থাকা।  
দুই দেশের সম্পর্ক ভালো অবস্থানে ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। 

অন্যদিকে দোভাল উল্লেখ করেছেন, ভারত ও চীনকে তাদের নিজেদের এবং অভিন্ন উন্নয়নের দিকে মনোনিবেশ করা উচিত। তিনি জানান, আমার ধারণা ২৮০ কোটি ভারতীয় এবং চীনারা পুরো বিশ্বকে বদলে দেবে। 

 

এ ছাড়া বৈঠকের পর চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, রাশিয়ায় দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিল ভারত ও চীন। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দুই দেশের সম্পর্কের উন্নতির স্বার্থে অনুকূল পরিস্থিতি তৈরি করতে হবে। এবং এজন্য দুই দেশ একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইউরোপে একটি অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর দাবি করেছিলেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখার যেসব জায়গায় সংঘাত ছিল, তার মধ্যে ৭৫ শতাংশ জায়গাতেই সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে। 

জয়শংকরের সেই দাবির পরই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, বর্তমানে লাদাখে পরিস্থিতি স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে আছে। পাশাপাশি বেইজিংয়ের দাবি করেছে, গালওয়ানসহ ৪ জায়গা থেকে চীনাসেনা প্রত্যাহার করেছে।  

শেয়ার করুন

পাঠকের মতামত