আপডেট :

        বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সমুদ্রতল সড়ক টানেল নির্মাণ করছে ইউরোপের দেশ নরওয়ে

        বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

        ফ্লোরিডায় বিরল মাশরুমে মিলল হ্যালুসিনেশন সৃষ্টিকারী উপাদান ও প্রাণঘাতী বিষ

        লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সন্ত্রা সী সংগঠনের তালিকায় এখন ২২টি গোষ্ঠী

        ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে লড়তে আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে আহ্বান নিউইয়র্কের সমাজতন্ত্রীদের

        ঝড়ের প্রভাবে উত্তাল প্রশান্ত মহাসাগর, ক্যালিফোর্নিয়ার সৈকতে বিপজ্জনক পরিস্থিতি

        সিকিমে ভারতের আকাশসীমায় ২০ মিনিটের বেশি চক্কর চীনা যুদ্ধবিমানের

        মেক্সিকোতে পুলিশের হেলিকপ্টার থেকে গু লি, প্রাণ গেল ৭ বছর বয়সী মার্কিন শিশুর

        মায়ামি বিমানবন্দরে ইউপিএসের কার্গো বিমানের সঙ্গে সংঘর্ষ কোপা এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজের

        ১৪ নভেম্বর ২০২৬: দৈনিক রাশিফল

        স্বাস্থ্যবিমার বাড়তি খরচ কর্মীদের ওপর চাপাচ্ছে মার্কিন প্রতিষ্ঠানগুলো, কমতে পারে চিকিৎসাসুবিধা

        ব্যক্তিগত ব্যবহারের জন্য সাইবারক্যাব বিক্রির আমন্ত্রণ জানাল টেসলা, দাম ২৯ হাজার ৯৯০ ডলার

        রাউটারের ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ, তদন্তের মুখে প্রযুক্তি ঠিকাদার এল৩ হ্যারিস

        বয়স্ক মুসলিম ব্যক্তিকে বিয়ে করতে অস্বীকৃতি, ১৮ বছরের খ্রিস্টান তরুণীকে পিটিয়ে হ ত্যার অভিযোগ

        দূষণের আশঙ্কায় যুক্তরাষ্ট্রে টিরজেপাটাইড ইনজেকশন প্রত্যাহার, ঝুঁকিতে কিছু রোগী

        ছুটির মৌসুমে পাঁচটি ফ্রি গেস্ট পাস ও নতুন সদস্যপদে ৭০ ডলার ছাড় দিচ্ছে ক্লিয়ার

        সোশ্যাল সিকিউরিটি ব্যবস্থায় বড় পরিবর্তনের শঙ্কা, অবসরভাতা সুরক্ষায় এখনই প্রস্তুতি জরুরি

        সোশ্যাল সিকিউরিটি সুবিধা ২৬ শতাংশ কমার আশঙ্কা, ২০৩২ সালে মাসে কমতে পারে ৫৪৩ ডলার

        রিপাবলিকানরা সংস্কার না আনলে যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রের উত্থান ঘটবে, সতর্কবার্তা সাবেক উপদেষ্টার

        পরিবেশ সুরক্ষা নাকি দ্রুত জ্বালানি উন্নয়ন, বিল নিয়ে দ্বিধায় ডেমোক্র্যাটরা

ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বৈঠক

ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বৈঠক

নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশ ও পাকিস্তানের নানা স্তরে দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে।


প্রধান উপদেষ্টার এক্স হ্যান্ডলারে এক পোস্টে জানানো হয়েছে, নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই দেশের শীর্ষ নেতারা এ বৈঠক করেন।

 

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সার্ককে পুনরুজ্জীবিত করা ভালো উপায় হতে পারে বলে উল্লেখ করেছেন। তিনি সার্ককে পুনরুজ্জীবিত করতে পাকিস্তানের সমর্থন চেয়েছেন। শাহবাজ শরিফ এ উদ্যোগের জন্য তাঁর সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং দেশগুলোকে আঞ্চলিক ফোরামকে পুনরুজ্জীবিত করার জন্য ধাপে ধাপে এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন।


শাহবাজ শরিফ বলেন, ‘বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় খোলা উচিত। আমাদের সম্পর্ক পুনরুজ্জীবিত করা খুবই জরুরি।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের বস্ত্র ও চামড়া খাতে বিনিয়োগের জন্য তার দেশের আগ্রহের কথা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস দুই দেশের মধ্যে যুব কর্মসূচি বিনিময়ের প্রস্তাব করেন। দুই শীর্ষ নেতা দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনার যৌথ কমিশন আবার শুরুর বিষয়ে আলোচনা করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত