আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

সীমান্তে টহল নিয়ে চীন-ভারত মতৈক্য

সীমান্তে টহল নিয়ে চীন-ভারত মতৈক্য

ছবিঃ এলএবাংলাটাইমস

প্রকৃত নিয়ন্ত্রণরেখা হিসেবে পরিচিত দুই দেশের সীমান্তে টহল নিয়ে ভারত ও চীনের মধ্যে সমঝোতা হয়েছে। সমঝোতার অংশ হিসেবে ২০২০ সালের সংঘর্ষের আগে দুই দেশের সেনারা যেসব জায়গায় টহল দিতেন, সেখানে যেতে পারবেন। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এ কথা জানিয়েছেন। তিনি বলেন, এই সমঝোতার ভিত্তিতে আগামী দিনে সেনা প্রত্যাহারের পথ প্রশস্ত হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল মঙ্গলবার ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় যাচ্ছেন। তাঁর এই সফরের আগে পররাষ্ট্রসচিবের এই ঘোষণাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

অবশ্য পররাষ্ট্রসচিব স্পষ্ট করে জানাননি, এর ফলে সীমান্ত সংঘাতের আগে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর দুই দেশের সেনাবাহিনী যে অবস্থানে ছিল, সেখানে ফিরে যাবে কি না। আর সম্প্রতি টহলের জন্য যে ‘বাফার জোন’ তৈরি হয়েছিল, সেটির কী হবে।

২০২০ সালের জুন মাসে পূর্ব লাদাখের গলওয়ানে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে বহু হতাহত হয়। অভিযোগ, সেই সংঘর্ষের আগে থেকেই চীনের সেনারা ভারতীয় ভূখণ্ডের অনেকটাই দখল করে নিয়েছিল।

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের অভিযোগ, লাদাখের প্রায় দুই হাজার বর্গ কিলোমিটার ভারতীয় ভূখণ্ড চীন দখল নিয়েছে। লাদাখ পরিস্থিতি নিয়ে ভারতীয় সংসদে বিতর্কের দাবিও সরকার এখন পর্যন্ত মানেনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের লাদাখ পরিস্থিতি দেখাতে নিয়ে যাওয়ার আরজিও মানা হয়নি।

প্রধানমন্ত্রীর রাশিয়া সফরের প্রাক্কালে বিশেষ ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব এই প্রসঙ্গে বলেন, গত কয়েক সপ্তাহ ধরেই ভারত ও চীন কূটনৈতিক ও সামরিক পর্যায়ে আলোচনা চালাচ্ছে। সেই আলোচনা থেকেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর টহল নিয়ে এই সমঝোতায় পৌঁছেছে দুই দেশ। এই সমঝোতার ভিত্তিতে সেনা প্রত্যাহার ও ২০২০ সালে তৈরি হওয়া সমস্যা এড়ানো সম্ভব হবে।

সংবাদ সংস্থা পিটিআই আরও নির্দিষ্ট করে জানিয়েছে, ডেপসাং ও ডেমচক এলাকায় টহল নিয়ে সমঝোতা হয়েছে। ২০২০ সাল থেকে দুই দেশের সেনা পর্যায়ের ২০টি বৈঠক হয়েছে প্রকৃত নিয়ন্ত্রণরেখার স্থিতাবস্থা বহাল রাখা নিয়ে। ডেপসাং ও ডেমচক নিয়ে দুই দেশ এর পরও সমঝোতায় পৌঁছতে পারেনি। পররাষ্ট্রসচিব অবশ্য নির্দিষ্ট করে বলেননি, ঠিক কোন কোন এলাকায় টহল নিয়ে দুই দেশের সমঝোতা হয়েছে।

রাশিয়ার কাজানে ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। সে প্রসঙ্গে পররাষ্ট্রসচিব অবশ্য স্পষ্ট করে কিছু জানাননি। তিনি বলেন, অনেকের সঙ্গেই কথা হচ্ছে। তবে এখনই দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে কিছু চূড়ান্ত হয়নি।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত