আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

ইসরায়েলি হামলায় ৯২ জন নিহত গাজায়

ইসরায়েলি হামলায় ৯২ জন নিহত গাজায়

গত দুই দিনে ইসরায়েলি হামলায় গাজায় ৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৭-১৯ এপ্রিল সংঘটিত এই হামলায় কমপক্ষে আরও ২১৯ জন আহত হয়েছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সঙ্গে কয়েক ডজন মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, খান ইউনিসে রাতভর তাঁবুতে বিমান হামলায় নিহতদের মধ্যে কমপক্ষে ১৫ জন শিশু রয়েছে।

ইউরোপীয় হাসপাতালের তথ্য অনুসারে, রাফাহ এলাকায় হামলায় এক মা ও তার মেয়ের সঙ্গে আরও দু'জন নিহত হয়েছেন। তাদের মৃতদেহ এই হাসপাতালে নেওয়া হয়েছিল।
​​​​​​​
মধ্য গাজা থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আযম বলেন, বেশিরভাগ বেসামরিক নাগরিকের জন্য রাতের সময়টি ভয়াবহতা এবং অসহনীয় যন্ত্রণার সময়। এখানকার কেউ বাড়িতে, অস্থায়ী তাঁবুতে, বাস্তুচ্যুত শিবিরে নিরাপদ নয়।

দিনে একবেলাও খাবার নেই

যুদ্ধবিরতি ভঙ্গ করে ১৮ মার্চ থেকে পুনরায় তাণ্ডব শুরু করার পর ইসরায়েল গাজার বিরুদ্ধে ১৮ মাস ধরে চলা যুদ্ধ আরও তীব্র করেছে। উপত্যকার অভ্যন্তরে বৃহৎ অঞ্চল দখল করার হুমকি দিয়েছে।

গত ২ মার্চ থেকে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) একটি আদেশ অমান্য করে গাজায় খাদ্য, জ্বালানি এবং সাহায্যের প্রবেশাধিকারও বন্ধ করে দিয়েছে।

অক্সফামের নীতি প্রধান বুশরা খালিদী বলেন, শিশুরা দিনে একবেলারও কম খাবার খাচ্ছে। পরবর্তী খাবার খুঁজে পেতে তারা হিমশিম খাচ্ছে। গাজায় অপুষ্টি এবং দুর্ভিক্ষের ঘটনা অবশ্যই ঘটছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত