আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

ভারত-পাকিস্তান সম্প্রতি পালটাপালটি হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে

ভারত-পাকিস্তান সম্প্রতি পালটাপালটি হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে

ভারত-পাকিস্তান সম্প্রতি পালটাপালটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কিন্তু এই সংঘাতকে কাজে লাগিয়ে দেশ দুটির অভ্যন্তরীণ রাজনীতিতে সুবিধা নিতে চেষ্টা করতে পারে কয়েকটি মহল। 

কিছু দিন আগ পর্যন্তও দেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের জন্য সমালোচনার মুখোমুখি হতে হয়েছে পাকিস্তানের সেনাবাহিনীকে। পাকিস্তানের অনেক নাগরিক মনে করেন, দেশটির সবশেষ নির্বাচনে সেনাবাহিনীর জেনারেলরা তাদের ক্ষমতার অপব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী ইমরানকে ক্ষমতায় আসতে দেননি। বিশেষভাবে তারা সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে দোষারোপ করছিলেন। 

করাচির একজন ট্যাক্সিচালক কয়েক মাস আগে জার্মান সংবাদমাধ্যম ডয়চেভেলেকে জানান, সেনাবাহিনীর কারণে আমাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তবে গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে এক হামলায় ২৬ জন নিহত হওয়ায় সব কিছুই বদলে গেছে। এই হামলার দায় স্বীকার করেছে কাশ্মীরভিত্তিক সংগঠন কাশ্মীর রেজিস্ট্যান্স। 

ভারত সরকার দাবি করেছেন, কাশ্মীর রেজিস্ট্যান্স 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট' নামে পরিচিত এবং জাতিসংঘের তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তাইয়্যেবার সঙ্গে সম্পৃক্ত। 

পহেলগাম হামলার জন্য দিল্লি দায়ী করেছে ইসলামাবাদকে, যদিও পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এই হামলার পরিপ্রেক্ষিতেই দুই পারমাণবিক শক্তিধর দেশের সামরিক বাহিনী সংঘাতে জড়িয়ে পড়ে। 

গত ৭ মে ভারতের বিমান বাহিনী পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বেশ কিছু জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে বেশ কিছু বেসামরিক নাগরিক প্রাণ হারান। দিল্লি দাবি করেছে, তারা জঙ্গিদের আস্তানায় হামলা চালিয়েছে। দুই দিন পর পাকিস্তানের পালটা হামলায় অন্তত কিছু ভারতীয় নাগরিকও মারা যান। 

ভারতের দাবি, তাদের অপারেশন সিন্দুর বা সিঁদুরের ফলে ৩৫ থেকে ৪০ জন পাকিস্তানি সেনা মারা গেছেন। পাকিস্তানের বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংস হয়েছেন। পাকিস্তানের অনেকগুলো সামরিক ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে। ভারতের নৌবাহিনী করাচিতে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়েছিল। 

ভারতীয় সেনা কর্মকর্তাদের মতে, ভারতের লক্ষ্য ছিল জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালানো। পাকিস্তানের বাহাওয়ালপুর, মুরিদকে, মুজাফফরাবাদের জঙ্গি খাঁটিতে আক্রমণ করে সেগুলোকে বিধ্বস্ত করা হয়েছে। পাকিস্তান ৮ ও ৯ মে ভারতের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা করার চেষ্টা করে। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোর মোকাবিলা করে এবং তা ব্যর্থ করে দেয়। 

আরেকদিকে পাকিস্তানের দাবি, ভারত পাকিস্তানের আকাশসীমা লংঘন করার পর তারা অপারেশন বুনিয়ানউম মারসুস শুরু করে। ভারতের ২৬টি সামরিক টার্গেট লক্ষ্য করে হামলা করা হয়। প্রতিটি জায়গায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তানের সেনাকর্তাদের দাবি, তাদের নৌবাহিনী মুম্বাইয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। 

এরপর গত ১০ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, ভারত ও পাকিস্তান সম্পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এরপর দুই দেশের কর্মকর্তারাও একই কথা জানান। যুদ্ধবিরতির পর দুই দেশের বিভিন্ন মহল থেকেই জয়ের দাবি করা হয়েছে। আর দুই দেশের বিভিন্ন পক্ষ থেকে সুবিধা নেওয়ার চেষ্টাও করছে।

ইসলামাবাদভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক নাজির মাহমুদ। বলেন, জনপ্রিয় নয় এমন সরকার এ ধরনের সেনা সংঘাত থেকে লাভবান হবে। ভারতের হামলার পর সাধারণত যারা উদার ও ধর্ম নিরপেক্ষ এবং সেনাবাহিনীর সমালোচক ছিলেন, তারাও চাচ্ছিলেন ইসলামাবাদের উচিত দিল্লিকে একটি শিক্ষা দেওয়া। নাজির মাহমুদ জানান, ইতিমধ্যে সরকারের সবকিছু সেনাবাহিনী নিয়ন্ত্রণ করলেও এই ঘটনার পর রাজনীতিতে তাদের নিয়ন্ত্রণ আরো শক্তিশালী হবে। 

ভারতের জাতীয়তাবাদী আদর্শের অনুসারীরা অবশ্য এই সংঘাতকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার হিন্দু-জাতীয়তাবাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি-র বিজয় হিসেবেই দেখছেন। পহেলগামে হামলায় জড়িত ও তাদের মদতদাতাদের শায়েস্তা করতে মোদি সরকারের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছিল। 

ভারতের নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা উদয় ভাস্কর ডয়চে ভেলেকে জানান, মোদিকে এটি প্রমাণ করতে হতো যে, পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে পাঞ্জাব, মুরিদকে ও ভাওয়াল্গুরে হামলা চালানোয় তিনি ভারতকে নেতৃত্ব দিতে সক্ষম। 

তিনি আরো জানান, এই বয়ানের মাধ্যমে মোদির নেতৃত্বাধীন ভারত অনেক শক্তিশালী ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ধারণা প্রতিষ্ঠিত হয়েছে। পাশপাশি হিন্দুত্ববাদের রক্ষাকর্তা হিসেবেও ভোটের রাজনীতিতে তারা লাভবান হবে। বিহার প্রদেশের আসন্ন নির্বাচনে এটির প্রভাব দেখা যেতে পারে। 

তবে বিশেষজ্ঞরা মনে করেন, দুই দেশের সংঘাতে ভুক্তভোগী হতে হবে দেশ দুটির সাধারণ নাগরিকদের। এই সংঘাতের অর্থনৈতিক প্রভাব পড়বে পাকিস্তানে। অন্যদিকে ভারত সরকার তাদের রাজনৈতিক বিরোধী শক্তি ও সংখ্যালঘু সম্প্রদায়ের সমালোচনাকে পাশ কাটাতে ব্যবহার করতে পারে এই সংঘাত।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত