আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

উত্তর কর্দোফানে সহিংসতার ভয়াবহতা, হাজারো মানুষ স্থানত্যাগে বাধ্য

উত্তর কর্দোফানে সহিংসতার ভয়াবহতা, হাজারো মানুষ স্থানত্যাগে বাধ্য

সুদানের উত্তর কর্দোফান রাজ্যে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সহিংসতা বেড়ে যাওয়ায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। বেসামরিকদের ওপর একের পর এক হামলার ঘটনায় অঞ্চলটি দ্রুত ‘অবনতির’ দিকে যাচ্ছে বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন সুদান ডক্টরস নেটওয়ার্ক।

সংস্থাটির শুক্রবার (৩১ অক্টোবর) প্রকাশিত মাঠ পর্যায়ের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে আরএসএফের দখলে যাওয়া বারা এলাকা থেকে প্রায় ৪,৫০০ মানুষ পালিয়ে গেছে। এর মধ্যে প্রায় ২,০০০ জন রাজ্যের রাজধানী এল-ওবাইদে পৌঁছাতে পেরেছে। বাকিরা পথে আটকে আছে, তারা খাদ্য, পানি ও আশ্রয়ের তীব্র সংকটে ভুগছে।

বারা শহরটি দীর্ঘদিন ধরে সরকার–সমর্থিত সুদানি সশস্ত্র বাহিনী (এসএএফ) ও আরএসএফের লড়াইয়ের কেন্দ্রবিন্দু। জুলাইয়ে আরএসএফের এক হামলায় নারী ও শিশুসহ প্রায় ৩০০ জন নিহত হয়। সেপ্টেম্বরে এলাকা পুনর্দখল করেছিল এসএএফ, কিন্তু গত সপ্তাহে তা ফের আরএসএফের নিয়ন্ত্রণে যায়।

এলাকার পশ্চিমে অবস্থিত উত্তর দারফুর রাজ্যের রাজধানী এল-ফাশারেও আরএসএফের বর্বরতা বেড়েছে। সেখানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্তত ১,৫০০ মানুষকে হত্যা, ধর্ষণ ও সংক্ষিপ্ত বিচারবহির্ভূত মৃত্যুদণ্ডের অভিযোগ উঠেছে। প্রায় ৩৬ হাজার মানুষ পালানোর চেষ্টা করলেও অনেকে এখনও শহরে আটকা রয়েছে।


আল জাজিরার যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে, আরএসএফ যোদ্ধারা নিরস্ত্র যুবকদের হত্যা করছে এবং মৃতদেহের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এল-ফাশারে সংঘটিত হত্যাযজ্ঞ উত্তর কর্দোফানেও ছড়িয়ে পড়তে পারে। সুদান–বিশেষজ্ঞ বাকরি এলজ্যাক বলেন, ‘আরএসএফ এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যদি আন্তর্জাতিক সম্প্রদায় পদক্ষেপ না নেয়, এই সহিংসতা এখানেই থামবে না।’

আরএসএফ নেতা মোহাম্মদ হামদান হেমেদতি দাগালো বলেছেন, তার বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হবে। তবে বিশেষজ্ঞদের মতে, এই প্রতিশ্রুতি বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম।

২০২৩ সালে আরএসএফ ও এসএএফের ক্ষমতার দ্বন্দ্ব থেকে শুরু হওয়া এই গৃহযুদ্ধে ইতিমধ্যে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। জাতিসংঘের হিসাবে, প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত, যা বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটগুলোর একটি।

গত বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে আফ্রিকা বিষয়ক সহকারী মহাসচিব মার্থা পোবি বলেন, ‘উত্তর কর্দোফানে সংঘাতের প্রসার এই অঞ্চলের নিরাপত্তা কাঠামোয় এক বিপজ্জনক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।’

সূত্র/ আল-জাজিরা

শেয়ার করুন

পাঠকের মতামত