আপডেট :

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

        মিনেসোটায় আইসিই অভিযানে হত্যাকাণ্ড: ডেমোক্র্যাটদের বিদ্রোহে আবারও যুক্তরাষ্ট্রে সরকার শাটডাউনের শঙ্কা

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, উত্তাল লস এঞ্জেলেস

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ড: তদন্তের দাবি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের

        ক্যালিফোর্নিয়ায় ৭ বিলিয়ন ডলারের জালিয়াতির দাবি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের, মিনেসোটাকেও ছাড়িয়ে গেছে পরিমাণ

আবার উত্তাল হংকং

আবার উত্তাল হংকং

পুলিশের নির্দেশ অমান্য করে বেশ কিছুক্ষণ পার্লামেন্ট ভবন অবরোধ করে রাখে আন্দোলনকারীরা।

হংকং সরকারি সদর দপ্তরের সামনে পুলিশের সঙ্গে গণতন্ত্রপন্থিদের সংঘর্ষ হয়েছে। এরপর কয়েক হাজার বিক্ষোভকারী সদর দপ্তরটি সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য করে। পুলিশের নির্দেশ অমান্য করে বেশ কিছুক্ষণ পার্লামেন্ট ভবন অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। সোমবার এ ঘটনার সময় ঘটনাস্থল থেকে বিক্ষোভকারীদের হটাতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। পিপার স্প্রে ও জলকামান ব্যবহার করতে বাধ্য হয় পুলিশ। এ সময় অন্তত ৪০ আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে। বেশ কিছু পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। তবে সরকারি কর্তৃর্পক্ষ হাসপাতালে ৩৭ জনের চিকিৎসা নেওয়ার কথা জানিয়েছে। আন্দোলনকারীরা অবস্থান ছাড়বে না বলে জানিয়েছে। খবর :বিবিসি, এএফপি, সিএনএন, রয়টার্স।
নতুন করে বিক্ষোভ ও সংঘর্ষের ফলে গণতন্ত্রপন্থিদের অসহযোগ আন্দোলন ফের শক্তিশালী হচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে হংকংয়ের বেইজিংপন্থি নেতারা মনে করছেন, গণতন্ত্রপন্থিদের এ আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।
তিন মাস ধরে চলমান এ আন্দোলনের ইতি না ঘটায় বেইজিংপন্থি নেতাদের মাঝে বেশ হতাশা দেখা দিয়েছে। হংকং সরকারের প্রধান নির্বাহী কর্মকর্তা লিয়ুং চান-ইং গত কয়েক সপ্তাহের মধ্যে এবারই সবচেয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি তাৎক্ষণিকভাবে পুলিশের আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি এ আন্দোলনকে 'মেনে নেওয়া অসম্ভব' অভিহিত করে বলেন, 'আমি আগেও বলেছি, অকুপাই সেন্ট্রাল শুধু অবৈধই নয়, এটা একটা নিষ্ফল আন্দোলন।' তিনি সংবাদিকদের বলেন, 'এখন থেকে পুলিশ বাহিনী দ্বিধাহীনভাবে আইন প্রয়োগ করবে।'
তবে গণতন্ত্রপন্থি শিক্ষার্থীদের সংগঠন হংকং ফেডারেশন অব স্টুডেন্টসের এক নেতা অ্যালেক্স চোও সোমবার সকালের ওই প্রতিবাদ সমাবেশকে সফল বলে উল্লেখ করেন। তিনি বলেন, 'সোমবার সকালে সরকারের দপ্তরগুলো অচল করে দেওয়া হয়েছে। এই আন্দোলনের লক্ষ্য অর্জনে এটাও একটা সফলতা।'
সকালে কর্মজীবীরা অ্যাডমিরালটি সেন্টার নামের এ এলাকাটির কর্মক্ষেত্রে আসতে শুরু করলে বিশৃঙ্খলা শুরু হয়। এ এলাকাটিতে সরকারের বহু প্রতিষ্ঠানের দপ্তর ও অনেক খুচরা দোকানপাট আছে। পার্লামেন্ট ভবনও এ এলাকাতেই। এক পর্যায়ে বিক্ষোভকারী ও পুলিশের মুখোমুখি অবস্থানে শহরের অন্যতম প্রাণকেন্দ্রটিতে অচলাবস্থা তৈরি হয়।
এ পরিস্থিতিতে হংকংয়ের সরকারি দপ্তর ও পার্লামেন্ট এবং বহু দোকানপাট সকালের দিকে সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সোমবার সকালে প্রতিবাদে বিক্ষোভে আবার ফিরে আসা জেসিকা ল্যাম (২০) বলেন, 'গত রাতের সংঘর্ষের পর অ্যাডমিরালটি এলাকার পরিবেশ অনেক অন্যরকম মনে হচ্ছে। পরিস্থিতি খুব উত্তেজনাময় হয়ে আছে। এটি প্রতিবাদ শুরুর দিকে যেমন হয়েছিল সে রকম মনে হচ্ছে।'

শেয়ার করুন

পাঠকের মতামত