আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

মালদ্বীপে দুর্যোগ, জরুরি পানি সরবরাহ ভারতের

মালদ্বীপে দুর্যোগ, জরুরি পানি সরবরাহ ভারতের

মালদ্বীপের রাজধানী মালেতে দেশটির সর্ববৃহৎ পানি পরিশোধন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রাজধানীর প্রায় লক্ষাধিক মানুষের বিশুদ্ধ খাবার পানির ঘাটতি দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় ‘দুর্যোগ অবস্থা’ ঘোষণা করেছে সরকার।
এই বিপর্যয়ে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের সহযোগিতা চেয়েছে দেশটি।ভারত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপপুঞ্জের রাষ্ট্রটির এই আবেদনে সাড়া দিয়ে ইতোমধ্যে বড় পাঁচটি উড়োজাহাজে করে বিশুদ্ধ খাবার পানি পাঠিয়েছে ভারত সরকার। 
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন তার অফিসিয়াল টুইটার বার্তায় এ খবর নিশ্চিত করে জানান, ফার্স্ট আইএল-৭৬ উড়োজাহাজ পাঁচটি বিশুদ্ধ খাবার পানি নিয়ে মালেতে অবতরণ করেছে। সেখানকার ভারতীয় হাইকমিশনার ইতোমধ্যে এই সহায়তা হস্তান্তর করেছেন।
মালদ্বীপের সরকার বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শরিফ বলেন, অগ্নিকাণ্ডের পর রাজধানীর লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়ায় ‘দুর্যোগ অবস্থা’ (ক্রাইসিস সিচ্যুয়েশন) ঘোষণা করেছে সরকার। 
তিনি জানান, পরিশোধন কেন্দ্রটি পুনর্সংস্কার করতে বেশ সময় লাগবে। এ অবস্থায় লবণাক্ত জলরাশি বেষ্টিত মালদ্বীপে বিশুদ্ধ খাবার পানি প্রয়োজন। সে কারণে ভারত, শ্রীলঙ্কা, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।
তবে, রাজধানীর হাসপাতাল ও পর্যটন হোটেলগুলোর নিজস্ব পানি পরিশোধন কেন্দ্র থাকায় অনেক বড় বিপর্যয় এড়ানো গেছে বলে মনে করছে সংবাদ মাধ্যমগুলো। 

শেয়ার করুন

পাঠকের মতামত