আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

ট্রাম্পের সিদ্ধান্তের বাস্তবায়নে ইসরায়েলের স্বীকৃতি ফিরিয়ে নেবে ফিলিস্তিন

ট্রাম্পের সিদ্ধান্তের বাস্তবায়নে ইসরায়েলের স্বীকৃতি ফিরিয়ে নেবে ফিলিস্তিন

ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাম্পের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী যদি মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেওয়া হয়, তবে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে দেওয়া স্বীকৃতি তারা ফিরিয়ে নিতে পারে।

ট্রাম্পের মুখপাত্র কেলিঅ্যান কনওয়েও এক মার্কিন রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘দূতাবাস সরানোটা ট্রাম্প প্রশাসনে বিশেষ প্রাধান্য পাবে।’

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের জ্যেষ্ঠ উপদেষ্টা মোহাম্মদ শাতায়েহ বলেছেন, ‘মার্কিন দূতাবাস স্থানান্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এক চপেটাঘাত, আর তার মানে হলো দুই রাষ্ট্র সমাধান প্রক্রিয়ার সমাপ্তি।’

রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্টের দফতরে শাতায়েহ বলেন, আমার ধারণা, ফিলিস্তিনি, মুসলিম ও খ্রিস্টানদের জন্য জেরুজালেমের গুরুত্ব অনুধাবন করতে পারেন ট্রাম্প।

ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি নেতারা তাদের প্রতিবাদের ভাষা হিসেবে এই শুক্রবার বিশ্বব্যাপী সকল মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে রবিবার সকল গির্জায় ঘণ্টা বাজানোর আহ্বান জানিয়েছেন।

এতোদিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ তাদের দূতাবাস তেলআবিবেই রেখেছেন। শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্যই তা করা হয়। তবে এবার ট্রাম্প প্রশাসন দূতাবাস সরানোর ঘোষণা দেওয়ার পর পুরো শান্তি প্রক্রিয়াই ভেস্তে যেতে চলেছে বলে মনে করা হচ্ছে।

শাতায়েহ জানিয়েছেন, ক্ষমতা গ্রহণের পর দেওয়া ভাষণেই ট্রাম্প দূতাবাস স্থানান্তরের ঘোষণা দিতে পারেন বলে এক কূটনৈতিক সূত্রে তিনি জেনেছেন। এর বিপরীতে পাল্টা জবাব দেওয়ার কথা ভাবছে বিভিন্ন ফিলিস্তিনি গ্রুপের জোট প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশন (পিএলও)।

তিনি বলেন, ‘পাল্টা জবাব হিসেবে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে দেওয়া স্বীকৃতি ফিরিয়ে নিতে পারে পিএলও। পারস্পরিক স্বীকৃতির অংশ হিসেবেই পিএলও ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। আর এখন তার বৈধতা থাকছে না।’ ১৯৯৩ সালে অসলো চুক্তি অনুযায়ী পিএলও ইসরায়েলকে স্বীকৃতি দেয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত