আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

আমেরিকায় ক্ষুধার্তের সংখ্যা বাড়ছে!

আমেরিকায় ক্ষুধার্তের সংখ্যা বাড়ছে!

ক্ষুধার্ত এবং গৃহহীন মানুষের সংখ্যা প্রচণ্ডভাবে বাড়ছে মার্কিন মুলুকে! দেশজুড়ে চরম আর্থিক সঙ্কটের কারণে দারিদ্র্যপীড়িত মানুষ গৃহহীন অবস্থায় দিন কাটাতে বাধ্য হচ্ছেন।গতবছরের তুলনায় এই বছর গৃহহীনদের সংখ্যা সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে। আশ্রয় না পাওয়ায় গোটা দেশের ১৭শতাংশ মানুষ খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছেন।

এই মুহূর্তে গোটা দেশের ১৯শতাংশ ক্ষুধার্ত মানুষ একটুকরো রুটির আশায় দরজায় দরজায় কড়া নাড়ছেন। খিদে মেটানোর সামর্থ্য নিজেদের না থাকায় তাঁরা অন্যের সাহায্যের আশায় হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন। সম্প্রতি আমেরিকায় ২৫টি বড় শহরের ওপর সমীক্ষা চালিয়ে এমনই তথ্য জানা গেছে। এই শহরগুলির মেয়ররাই জানিয়েছেন ক্ষুধার্ত, গৃহহীন মানুষের অসহনীয় অবস্থার কথা।

ফিলাডেলফিয়া শহরের মেয়র মাইকেল নাট্টার দারিদ্র্যপীড়িত মানুষের অবস্থার কথা জানাতে গিয়ে বলেছেন, ক্ষুধার্ত মানুষদের রাস্তায় দেখা যাচ্ছে। তাঁদের সামান্য আশ্রয় প্রয়োজন। বুভুক্ষু পরিবারের সদস্যদের খাওয়ার জোগান দেওয়ার জন্য তাদের কাজেরও দরকার বলে জানিয়েছেন নাট্টার।

গোটা দেশের বুভুক্ষু, নিরাশ্রয় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মার্কিন কংগ্রেসের কাছে দাবি জানিয়েছেন ফিলাডেলফিয়ার মেয়র। তিনি বলেছেন, ভারসাম্য বাজেটের মধ্য দিয়েই পরিকাঠামো নির্মাণে ও সাধারণ মানুষের জন্য অর্থ বরাদ্দ বৃদ্ধি করতে হবে। এতে আরো কাজের সুযোগ বাড়বে। সমীক্ষায় আরো বলা হয়েছে, গৃহহীনদের মধ্যে ৩০ শতাংশই মানসিক প্রতিবন্ধী এবং ১৮ শতাংশ শারীরিক প্রতিবন্ধী। গার্হস্থ্য হিংসার কারণে আশ্রয়হীন হয়ে পড়েছেন ১৬ শতাংশ।

শেয়ার করুন

পাঠকের মতামত