আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

মিয়ানমারে হাজারাধিক রোহিঙ্গা নিহতের আশঙ্কা

মিয়ানমারে হাজারাধিক রোহিঙ্গা নিহতের আশঙ্কা

মিয়ানমারে সেনাবাহিনীর দমনাভিযানে এক হাজারেরও বেশি রোহিঙ্গা মুসলিম নিহত হয়ে থাকতে পারে| দেশটি থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করছেন জাতিসংঘের এমন দুই ঊর্ধ্বতন কর্মকর্তা এই আশঙ্কা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশে কাজ করা জাতিসংঘের দুটি পৃথক সংস্থার ওই দুই কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আগের প্রকাশিত পরিসংখ্যানের চেয়ে রোহিঙ্গা নিহতের সংখ্যা অনেক বেশি । মিয়ানমারের রাখাইন রাজ্যে সংকটের যে চিত্র উদঘাটিত হচ্ছে তার ভয়াবহতা বহির্বিশ্ব পুরোপুরি অনুধাবন করতে পারেনি।

গত বছরের অক্টোবরে সীমান্ত পুলিশ চৌকিতে হামলাকে কেন্দ্র করে রোহিঙ্গা দমন অভিযানে নামে মিয়ানমারের সেনাবাহিনী। ওই সময় বলা হয়েছিল, সেনা অভিযানে শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছে। সেনাদের নির্যাতন ও হত্যা থেকে রেহাই পেতে গত কয়েক মাসে দেশটি থেকে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

নাম প্রকাশ না করার শর্তে জাতিসংঘের এই দু্ই কর্মকর্তার একজন বলেছন, ‘এখন পর্যন্ত শতাধিক মৃত্যুর কথা বলা হচ্ছে। এটি সম্ভবত কম করেই বলা হচ্ছে- আমরা হয়ত কয়েক হাজারের দিকে তাকাতে পারি।’

পৃথক সাক্ষাৎকারে দুই কর্মকর্তাই জানিয়েছেন, গত চার মাসে তাদের সংস্থাগুলো শরণার্থীদের যেসব সাক্ষ্য জোগাড় করেছে তা থেকে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে যাবে বলে ধারণা পাওয়া যাচ্ছে।

মিয়ানমারের প্রেসিডেন্টের মুখপাত্র জাও হতাই অবশ্য বলেছেন, সামরিক কমান্ডারদের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে যারা সীমান্ত পুলিশের চৌকিতে হামলা চালিয়েছিল সেই রোহিঙ্গা সন্ত্রাসীদের বিদ্রোহ দমনাভিযানে একশরও কম মানুষ নিহত হয়েছে।

জাতিসংঘের কর্মকর্তারা নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে বলছেন সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে হতাই বলেন, ‘তাদের  সংখ্যা আমাদের চেয়ে অনেক বেশি। ঘটনাস্থলে গিয়ে বিষয়টি আমাদের খতিয়ে দেখতে হবে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত