আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

অস্ট্রেলিয়ায় ৮ শিশু হত্যায় নারী গ্রেফতার

অস্ট্রেলিয়ায় ৮ শিশু হত্যায় নারী গ্রেফতার

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের কেয়ার্নস শহরে আট শিশুকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নিহত সাত শিশুর মা ও অন্যজনের আত্মীয়।অস্ট্রেলিয়ায় ৮ শিশু হত্যায় নারী গ্রেফতার।পুলিশের বরাত দিয়ে শনিবার বিবিসি অনলাইন এক প্রতিবেদনে জানায়, ৩৭ বছর বয়সী নাম প্রকাশ না করা ওই নারীকে শিশুদের মৃতদেহের পাশে আহত অবস্থায় পাওয়া যায়। শুক্রবার রাতে গ্রেফতার করা ওই নারী এখন কেয়ার্নস বেস হাসপাতালে চিকিৎসাধীন।তবে তিনি মানসিকভাবে সুস্থ রয়েছেন ও তদন্তকারীদের প্রশ্নের জবাব দিচ্ছেন বলে জানিয়েছে কুইন্সল্যান্ড পুলিশ।কেয়ার্নসের গোয়েন্দা কর্মকর্তা ব্রুনো আসনিকার জানান, ওই নারীর বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি।তিনি আরো বলেন, 'এই পর্যায়ে আমরা অন্য আর কাউকে খুঁজছি না। এখন এলাকাবাসী নিরাপদে রয়েছেন, এতে আমরা নিশ্চিত বোধ করছি।'পুলিশ জানায়, অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় এ নগরীর বাসিন্দাদের কাছে খবর পেয়ে ম্যানুরার একটি বাড়িতে যায় পুলিশ। সেখানে ওই আট শিশুর মৃতদেহ পাওয়া যায়। হত্যাকাণ্ডের শিকার শিশুদের বয়স ১৮ মাস থেকে ১৫ বছরের মধ্যে।নিহত শিশুদের মধ্যে সাত জন গ্রেফতার করা ওই নারীর সন্তান ও অন্য শিশুটি তার ভাইয়ের সন্তান বলে জানিয়েছে পুলিশ।ওই আট শিশুকে কীভাবে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত করেনি পুলিশ। তবে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এলোপাতাড়ি ছুরিকাঘাতে তাদের হত্যা করা হয়।বাড়িটি থেকে ছুরিসহ কিছু অস্ত্র উদ্ধার করার কথা নিশ্চিত করে পুলিশ জানায়, শিশুদের মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হচ্ছে।এই হত্যাকাণ্ডকে 'বর্ণনার অযোগ্য অপরাধ' বলে অভিহিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট। এছাড়া শুক্রবার সন্ধ্যায় নিহত শিশুদের স্মরণে জ্বলন্ত মোমবাতি হাতে শোকমিছিল ও গির্জায় বিশেষ প্রার্থনা করা হয়। উল্লেখ্য, সিডনির ক্যাফেতে জিম্মির ঘটনায় জিম্মিকারীসহ তিন জন নিহত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ ঘটনা ঘটল।

শেয়ার করুন

পাঠকের মতামত