আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরলো এক হাজার রোহিঙ্গা

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরলো এক হাজার রোহিঙ্গা

মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়ন থেকে বাংলাদেশে পালিয়ে আসা অন্তত এক হাজার রোহিঙ্গা মুসলিম রাখাইনে ফিরে গেছেন। রোববার বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রোহিঙ্গা নেতারা বলছেন, এদের অনেকেই রাখাইনে থাকা পরিবারের প্রবীণ সদস্যদের আনার জন্য গেছেন। গত অক্টোবর থেকে মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইনে সেনাবাহিনী ও পুলিশের রক্তাক্ত অভিযানের পর হাজার হাজার রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়েছে।

উপকূলীয় শহর টেকনাফে শরণার্থী শিবিরের রোহিঙ্গা নেতা দুদু মিয়া এএফপিকে বলেন, প্রায় এক হাজার রোহিঙ্গা, অধিকাংশই তরুণ তাদের গ্রামের বাড়িতে ফিরে গেছেন। সহিংসতার সময় ছেড়ে যাওয়া পরিবারের প্রবীণ সদস্যদের আনার জন্য তারা গেছেন।

‘এদের অধিকাংশের প্রত্যাশা, তাদের স্বজনদের বাংলাদেশে ফিরে আনতে পারবেন। চার মাস কেটে গেছে। বাড়ি রেখে আসা স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তারা।’

গত সপ্তাহে মিয়ানমারের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, রাখাইনের উত্তরাঞ্চলে সেনাবাহিনীর অভিযান স্থগিত করা হয়েছে। ফলে চার মাসের রক্তাক্ত অভিযানের সমাপ্তি ঘটে। জাতিসংঘ রাখাইনের সহিংসতাকে মানবতাবিরোধী অপরাধ বলে সতর্ক করে দিয়েছে। শত শত রোহিঙ্গা মুসলিমের প্রাণহানি ঘটেছে।

মিয়ানমার সীমান্ত পুলিশের চেকপোস্টে দুর্বৃত্তদের হামলার পর সেনাবাহিনী কঠোর অভিযান শুরু করে রাখাইনে। সেনা নিপীড়নের মুখে অন্তত ৭০ হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়েছে। সম্প্রতি পালিয়ে আসা রোহিঙ্গাসহ বাংলাদেশে বর্তমানে ৪ লাখ রোহিঙ্গা বসবাস করছে বলে কর্তৃপক্ষের এক পরিসংখ্যানে বলা হয়েছে।

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা রাখাইনে সেনাবাহিনীর বিরুদ্ধে খুন, ধর্ষণ ও বাড়িঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ করছেন।

রোহিঙ্গাদের অপর এক নেতা এএফপিকে বলেন, ‘মিয়ানমার সেনাবাহিনীর হাত থেকে ঘর-বাড়ি রক্ষা পাওয়ায় কিছু কিছু রোহিঙ্গা বাংলাদেশ থেকে স্থায়ীভাবে চলে গেছেন। আতঙ্কিত হয়ে তারা ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছিলেন। তারা এখানে ভিক্ষুকের মতো থাকতে চান না। তাদের বাড়িতে ফিরতে চান এবং নিজেদের জমিতে কাজ করতে চান।’

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) কিছু রোহিঙ্গার মিয়ানমারে ফেরার তথ্য নিশ্চিত করেছে। বিজিবির কমান্ডার আবু জার আল-জাহিদ বলেন, গত কয়েকদিনে অনেক রোহিঙ্গা মিয়ানমারে ফিরে গেছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত