আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণে নিহত ২২

পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণে নিহত ২২

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি শিয়া মসজিদে বিস্ফোরণে ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৭০ জনের বেশি মানুষ। আফগান সীমান্তের কাছে পারাচিনার শহরের একটি শিয়া এলাকার মসজিদে ওই হামলা চালানো হয়েছে।

মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। শোক প্রকাশ করে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জানিয়েছেন, সন্ত্রাসের বিরুদ্ধে তাদের যুদ্ধ চলবে।

স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে নারীদের প্রবেশের জন্য মসজিদের যে প্রবেশদ্বার সেখানে বিস্ফোরণ ঘটানো হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে বহু মুসল্লি ওই মসজিদে উপস্থিত হয়েছিলেন। লোকজনের ভিড়ের মধ্যেই ওই হামলা চালানো হয়।

বিস্ফোরণে আহতদের হাসপাতালে নিতে একটি হেলিকপ্টার পাঠিয়েছে পাক সেনাবাহিনী। পারাচিনারের সাংসদ সাজিদ হুসেন জানিয়েছেন, বিস্ফোরণের পর আততায়ীরা গুলি ছুঁড়তে থাকে।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী বিস্ফোরণের দায় নেয়নি। এর আগে জানুয়ারিতে শহরের সবজি বাজারে বিস্ফোরণে ২১ জন নিহত হয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত