আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ভূমিধসে কলম্বিয়ায় নিহত দুই শতাধিক

ভূমিধসে কলম্বিয়ায় নিহত দুই শতাধিক

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিধসের ঘটনায় অন্তত ২০৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে বহু মানুষ। ধ্বংসস্তূপে অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা।

বিবিসির খবরে বলা হয়, দেশটির পুতুমায়ো প্রদেশে রাতভর ভারি বৃষ্টিপাতের কারণে নদীর পানি উপচে পড়ে মোকোয়া শহর প্লাবিত হয়ে যায় এবং ধসে পড়ে বহু ঘর, মাটির নীচেও বাড়িঘর চাপা পড়ে যায়। এ ঘটনায় বহু হতাহত হয়। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ, কিন্তু কত সংখ্যক নিখোঁজ সে বিষয়ে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।

যদিও রেডক্রস জানাচ্ছে, ২২০ জন নিখোঁজ রয়েছেন এবং আহত অন্তত ২০২ জন।

উদ্ধারকাজে নিয়োজিত একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, শহরটির মূল হাসপাতালে আহত মানুষদের সামলাতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা। ইতোমধ্যেই দুর্গত এলাকা পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস।

ওই এলাকায় জরুরি অবস্থাও ঘোষণা করেছেন সান্তোস।

শহরটির গভর্নর সরেল আরোকা কলম্বিয়ার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আশেপাশের সব এলাকা মাটিতে চাপা পড়ে গেছে।

এদিকে উদ্ধার কর্মীরা জানাচ্ছেন, খারাপ আবহাওয়ার কারণে এবং রাস্তাঘাট ভেঙে পড়ার কারণে উদ্ধার তৎপরতাও ব্যাহত হচ্ছে।

কলম্বিয়ার এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বিভিন্ন দেশের নেতারা। মেক্সিকো, আর্জেন্টিনা ও ফ্রান্স তাদের সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত